Monday, March 16, 2026

ওডিআইতে গিলের পরিবর্তে নেতৃত্বে রাহুল, বিশ্রামে তারকা বোলার, ব্রাত্যই থাকলেন শামি

Date:

Share post:

ঘোষিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজের দল। জল্পনা মতোই এই সিরিজে খেলতে পারবেন না শুভমান গিল।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজে দলে নেই শুভমান গিল। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে ।

প্রত্যাশামতো ওয়ানডে দলে নেই শ্রেয়স আইয়ারও। তিনি পাঁজরে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজে। যে কারণে আইসিইউ’তে ভর্তি হতে হয়। তাঁর দলে ফিরতে এখনও মাস দুয়েক লাগবে।

 

ইডেন টেস্টের সময়  ঘাড়ে চোট পেয়েছিলেন সেই কারণে নিয়মিত ওপেনার ও অধিনায়ক শুভমন গিলকে এই সিরিজে পাওয়া যাবে না। নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ কেএল রাহুলের কাঁধে। তার সহকারী হিসেবে থাকবেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ।

ভারতের টেস্ট দলের বেশ কয়েকজন নিয়মিত সদস্যকে এই ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন দুই প্রধান পেসার জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। টানা টেস্ট খেলার চাপ থেকে তাদের দূরে রাখতেই এই সিদ্ধান্ত। তাদের বদলে তরুণ পেসার হর্ষিত রানা, অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে সুযোগ দেওয়া হয়েছে। সাদা বলের ক্রিকেটে নিজেদের প্রমাণ করার জন্য এটি তাদের কাছে বড় একটি সুযোগ। বুমরাহকে বিশ্রাম দিলেও ফেরানো হল না মহম্মদ শামিকে। তাঁকে এই সিরিজেও ব্রাত্য রাখা হল।

শোনা গিয়েছিল রোহিত শর্মাকে ফের নেতৃত্বে ফেরানো হবে। একটা সম্ভাবনা ছিল যে ঋষভ পন্থকে অধিনায়ক করা হতে পারে।  রাহুল ইতিমধ্যেই ১৬টি ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ১১টি ম্যাচ। অর্থাৎ জেতার শতকরা হার ৬৮.৭৫। এর মধ্যে ১২ ওয়ানডে’তে ৮টিতে জয় পেয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন এক দিনের সিরিজের দল: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা,  কেএল রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং এবং ধ্রুব জুরেল।

 

spot_img

Related articles

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...