Friday, June 5, 2026

সোমবার সন্ধ্যায় ফল প্রকাশ নবম-দশমের শিক্ষক নিয়োগের

Date:

Share post:

রাজ্য শিক্ষক নিয়োগে ফের জোরকদমে কাজ শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সোমবার সন্ধ্যেয় প্রকাশিত হতে চলেছে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল। ইতিমধ্যেই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়ে নথি যাচাই পর্ব শুরু হয়েছে। ২৬ নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়াও। ফলে একইসঙ্গে একাধিক ধাপ সামলাতে গিয়ে কার্যত দম ফেলতে পারছে না কমিশন।

এসএসসি সূত্রে জানা গিয়েছে, তীব্র চাপের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় এগোতে হচ্ছে কাজ। নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া চলতে চলতেই নবম-দশমের ফল প্রকাশের প্রস্তুতি চালানো হচ্ছে। কারণ শূন্য পদের সংখ্যা বিপুল—২৩,২১২। দ্রুত এই শূন্যপদ পূরণ করতে চায় কমিশন।

একাদশ-দ্বাদশের মতোই নবম-দশমের ক্ষেত্রেও প্রকাশ করা হবে ৬০ নম্বরের লিখিত পরীক্ষার ফল। প্রত্যেক পরীক্ষার্থী তাঁর লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর জানতে পারবেন। প্রশাসনিক চাপের মধ্যেও দ্রুততা বজায় রেখে ফল প্রকাশের উদ্যোগে স্বস্তির নিশ্বাস প্রার্থীদের একাংশের।

আরও পড়ুন- ওডিআইতে গিলের পরিবর্তে নেতৃত্বে রাহুল, বিশ্রামে তারকা বোলার, ব্রাত্যই থাকলেন শামি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...