Saturday, May 30, 2026

হাসপাতালে আরও তিন BLO: মুখ্যমন্ত্রীর দাবি খতিয়ে দেখতে বার্তা রাজ্যপালের

Date:

Share post:

নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজে ইতিমধ্যে রাজ্যের মৃত্যু হয়েছে তিন মহিলা বিএলও-র। তার মধ্যে দুজন আত্মঘাতী। গোটা দেশে ৬ রাজ্যে মাত্র ১৯ দিনে ১৫ জন বিএলও-র (BLO) মৃত্যুর ঘটনা ঘটেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্বাচন কমিশনকে বিএলও-র মৃত্যুতে রীতিমতো কাঠগড়ায় তুলেছেন। এবার মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ খতিয়ে দেখার বার্তা নির্বাচন কমিশনকে (Election Commission) দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। ইতিমধ্যে গত ২৪ ঘণ্টায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন বিএলও।

পূর্ব বর্ধমানের কাটোয়ায় (Katwa) শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন এক বিএলও শুকদেব দাস। কাটোয়ার ১৪৭ বিএলও হিসাবে কাজ করছিলেন তিনি। রবিবার সকালে হঠাৎই খেতে বসে বুকে যন্ত্রণা অনুভব করায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক জানান তিনি প্যানিক অ্যাটাক (panic attack) আক্রান্ত। এরপর তাঁর পরিবার দাবি করে, নির্বাচন কমিশনের বিএলও হিসাবে দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি ১৮-২০ ঘন্টা দৈনিক কাজ করছেন। চিকিৎসকরা জানান প্রবল মানসিক চাপে এই ধরনের প্যানিক অ্যাটাক হওয়া স্বাভাবিক। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে।

সোনারপুরে (Sonarpur) রবিবার এসআইআর-এর কাজ করতে করতে সংজ্ঞা হারান এক বিএলও। সোনারপুরের ১৯ নম্বর বিএলও তনুশ্রী হালদার নাইয়াকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর জ্ঞান ফিরে আসে। সহকর্মীরা জানান অন্যান্য সব বিএলও-র মতো মানসিক চাপ নিয়ে বিগত কয়েকদিন কাজ করছিলেন তনুশ্রী। রবিবার ফর্ম জামার কাজ চলাকালীন তিনি সংজ্ঞা হারিয়ে পড়ে যান।

অন্যদিকে এসআইআর-এর (SIR) কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হলেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের (Jaynagar) এক বিএলও। কমল নস্কর নামে ওই বিএলও জয়নগরের ৩১ নম্বর হিসেবে কাজ করছিলেন। শনিবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত (heart attack) হলে তাঁকে জয়নগর মহকুমা হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। সেখানেই আপাতত তিনি চিকিৎসাধীন। রবিবার সকালে তাঁর সঙ্গে দেখা করতে যান জয়নগরের সাংসদ বাপি হালদার।

আরও পড়ুন : SIR রাজনৈতিক গণহত্যা! ‘দেশ বাঁচাও গণমঞ্চে’র সাংবাদিক বৈঠক থেকে সরব নির্মলার স্বামী প্রভাকর

প্রতিদিন একনাগাড়ে এভাবে বিএলও-দের অসুস্থতা এবং মৃত্যুর ঘটনায় কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করতে বাকি রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কার্যত তাঁরই সুরে সুর মেলালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। একটি সাক্ষাৎকারে রাজ্যপাল জানান, বিএলওদের এই পরিস্থিতি সম্পর্কে কোনও হাঁটু কাঁপানো মন্তব্য করা উচিত হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা জানিয়েছেন তার বিস্তারিত তদন্ত হওয়া দরকার। বর্তমান নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী এবং সামঞ্জস্যপূর্ণ। তাঁদের সমস্ত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা উচিত এবং তার সঠিক সমাধান খুঁজে বার করা উচিত।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...