Friday, June 19, 2026

নিজের বাড়িতে ‘আত্মঘাতী’ টলিউড চিত্রগ্রাহক ভিকি! শোকের ছায়া বাংলা বিনো দুনিয়ায়

Date:

Share post:

কসবায় নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার টলিউড চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইন (cinematographer Soumyadipta Guin) ওরফে ভিকির! প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন বলে পরিবারের তরফে জানা গেছে। ৪০ বছর বয়সী ভিকির অকালপ্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায়। গিল্ডের তরফে প্রয়াত চিত্রগ্রাহকের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন সম্পাদক স্বপন মজুমদার (Swapan Majumder)।

চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) প্রদর্শিত রাজা চন্দ পরিচালিত ‘হালুম’ ছবির ক্যামেরার দায়িত্বে ছিলেন সৌম্যদীপ্ত। দীর্ঘদিন ধরে একাধিক খ্যাতনামা পরিচালকের সঙ্গে কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে। চিত্রগ্রাহক তথা পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকীর সঙ্গেও কাজের সুযোগ পেয়েছেন। উত্তর কলকাতার ছেলে সৌম্যদীপ্তর মতো এত গুণী প্রতিভার অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর সতীর্থরা। দেহ ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে (NRS Hospital) পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...