Wednesday, March 18, 2026

উত্তর–দক্ষিণ কলকাতার বিএলএ ২ কাজে ঢিলেমি! কড়া বার্তা অভিষেকের

Date:

Share post:

জেলার পাশাপাশি কলকাতার উত্তর ও দক্ষিণ—দুই অংশেই বিএলএ ২-এর কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারের ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, বহু বিধানসভায় এখনও পর্যন্ত বিএলএ ২ রেজিস্ট্রেশনে গড়িমসি চলছে। ফর্ম ভরা বা জমা দেওয়ার ক্ষেত্রে যেভাবে তৎপরতা দরকার, তার অভাব স্পষ্ট।

এই অবস্থায় সোমবার সকালেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। তারপর নেত্রীর নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করেন। তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ সাংগঠনিক দায়িত্ব, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়। অভিষেক এদিন জানান, উত্তর ও দক্ষিণ কলকাতার পরিস্থিতি নিয়ে আলাদা সাংগঠনিক বৈঠক করা জরুরি। তাঁর নির্দেশে মঙ্গলবার উত্তর কলকাতার বৈঠক ডাকা হয়েছে মোহিত মঞ্চে। দক্ষিণ কলকাতাতেও শীঘ্রই পৃথক বৈঠক হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বাংলায় নয়া রাজনৈতিক জোট! নির্বাচনী ইস্তেহারও প্রকাশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...