Wednesday, June 24, 2026

স্কুল থেকে বাড়ি ফেরা হল না! উলুবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পুলকার, মৃত ৩ পড়ুয়া

Date:

Share post:

প্রতিদিন যে সময়ে স্কুল থেকে বাড়ি ফেরে পড়ুয়ারা, সেরকমই অপেক্ষা করছিল তাদের পরিবার। কিন্তু সোমবার বাড়ি ফিরল না উলুবেড়িয়া (Uluberia) বহিরার তিন খুদে পড়ুয়া। বাড়িতে এসে পৌঁছল তাদের মৃত্যু সংবাদ। মর্মান্তিক পুলকার (pull car) দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ গেল তিন খুদের। কোনওক্রমে বাঁচল পুলকারের বাকি দুই পড়ুয়া।

সোমবার দুপুর ৩.৩০ নাগাদ উলুবেড়িয়ার জগদীশপুরের একটি বেসরকারি স্কুলের পাঁচ পড়ুয়াকে নিয়ে বহিরা এলাকায় যাচ্ছিল একটি বেসরকারি পুলকার। বহিরা দাসপাড়ার দিকে যাওয়ার সময় বহিরা  শ্মশানতলার কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে (pond) পড়ে যায় পুলকারটি। স্থানীয় বাসিন্দাদের দাবি, গতি বেশি থাকাতেই (over speeding) এই দুর্ঘটনা। গাড়ি পুকুরে পড়তেই গাড়ির চালক কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়।

সেই সময়েই স্থানীয় বাসিন্দারা খুদে পড়ুয়াদের উদ্ধারে হাত লাগায়। দুই খুদে গাড়ির জানলা দিয়ে কোনওক্রমে বেরিয়ে আসে। বাকি দুই ছাত্র ও এক ছাত্রী বেরোতে পারেনি। স্থানীয় বাসিন্দারা গাড়িটি তুলে কোনওক্রমে তাদের বের করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে (Medical College) নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া। বাড়ি ফেরার পথে সন্তানদের হারানোর শোকে হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়ে সন্তানহারা পরিবারগুলি। ফেরার গাড়ি চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তদন্তে উলুবেড়িয়া থানার পুলিশ। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে পুলকারটি নিয়ম মেনে চলত কি না। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের দায়িত্বও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...