Tuesday, March 31, 2026

পড়ে গিয়ে পা ভাঙল কুণালের: মঙ্গলে অস্ত্রোপচার, চোট মাথাতেও

Date:

Share post:

পড়ে গিয়ে ফের পা ভাঙল তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। সোমবার, সকালে বাথরুমে (Bathroom) পড়ে গিয়ে গুরুতর আহত হন কুণাল। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই জানা গিয়েছে তাঁর পায়ের হাড় ভেঙেছে। সব ঠিক থাকলে মঙ্গলবার অস্ত্রোপচার হবে।

এর আগে ২০২৩-এ রেফারি ক্লাবের মাঠে সাংবাদিকদের ফুটবল প্রতিযোগিতায় খেলতে গিয়ে বাঁ পা ভাঙে কুণাল ঘোষের (Kunal Ghosh)। সেবারও অস্ত্রোপচার করে পায়ে প্লেট বসাতে হয়েছিল। এদিন, পড়ে গিয়ে  ডান পায়ে আঘাত পেয়েছেন তিনি। মাথাতেও চোট পেয়েছেন কুণাল। তাঁর এক্স-রে (X-Ray), সিটি স্ক্যান (CT Scan), এমআরআই (MRI)-সহ প্রয়োজনীয় সব পরীক্ষা হয়েছে। হাসপাতাল (Hospital) সূত্রে খবর, তাঁর ডান পায়ের একাধিক জায়গা ভেঙেছে (Fracture)।

মঙ্গলবার সকালেই জরুরি অস্ত্রোপচারের (Operation) সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। প্রয়োজনে প্লেট বসানো হতে পারে। হাসপাতাল সূত্রে খবর, কুণাল ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল।

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...