Friday, April 3, 2026

টেস্টে গুরু গম্ভীরকে নিয়ে ভাবতে হবে বিসিসিআইকে, বিকল্প হতে পারেন কারা?

Date:

Share post:

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আড়াই দিনে হারের পর গুয়াহাটিতেও প্রবল চাপের মুখে ভারত। শুধু বিদেশের মাঠে নয় গৌতম গম্ভীরের(Gautam Ghambhir) কোচিংয়ে টেস্টে ঘরের মাঠেও হতাশাজনক পারফরম্যান্স করছে ভারতীয়। লাল বলে গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই একাধিক প্রাক্তন ক্রিকেটার টেস্টে গম্ভীরের (Gautam Ghambhir) কোচিং নিয়ে প্রশ্ন তুলেছেন। বিসিসিআইয়ের ভাবার সময় এসেছে গম্ভীরের টেস্টের কোচিং নিয়ে।

এক বছর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে হতাশাজনক ফলাফল। ইংল্যান্ডে সফরে মানরক্ষা করলেও ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষের মুখে পড়তেই গম্ভীরের রণকৌশল ডাহা ফেল। এরপরও যদি বিসিস্আই গম্ভীরের টেস্ট কোচিং নিয়ে না ভাবে তাহলে ভবিষ্যতে আরও বড় সমস্যায় পড়তে  হতে পারে ভারতীয় দলকে।

২০২৪ সালে জুন মাসে কোচের পরীক্ষায় কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হয়নি  গম্ভীরকে(Gautam Ghambhir) । কিন্তু টেস্টে গম্ভীরকে সরিয়ে দিলে বা তাঁর ডানা ছেঁটে অন্য কাউকে নিযোগ করার সিদ্ধান্তে একাধিক বিকল্প নাম কিন্ত  বোর্ডের হাতে রয়েছে। টেস্টে কারা হতে পারেন  ভারতীয় দলের কোচ তাদের নামগুলি একনজরে দেখে নিন।

প্রথম নাম অবশ্যই ভিভিএস লক্ষ্ণণ। লাল বলে টেস্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। কারণ  বর্তমানে এনসিএ-র কোচ। এমনকি ভারতীয় দলে মাঝে মধ্যেই কোচিং করিয়েছেন। অভিজ্ঞতার ভাণ্ডার পূর্ণ তাঁর। দ্বিতীয় নাম সৌরভ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট তিনি। প্রাক্তন ভারত অধিনায়কের ক্রিকেটীয় দক্ষতা প্রশ্নাতীত।

তৃতীয় নাম অ্যান্ডি ফ্লাওয়ার। এর আগে জিম্বাবোয়ের প্রাক্তনী ইংল্যান্ড দলে একাধিক পদে ছিলেন। আইপিএলেও কোচিংও করিয়েছেন। চতুর্থ নাম মাহেলা জয়াবর্ধনে। কোচিংয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন শ্রীলঙ্কান প্রাক্তনী। ম্যান ম্যানেজমেন্ট থেকে ক্রিকেটীয় রণকৌশল তৈরিতে দক্ষ মাহেলা।

টম মুডির কথাও ভাবতে পারে বিসিসিআই। সানরাইজার্সকে ২০১৬ সালে আইপিএল জিতিয়েছেন। কোচিং অভিজ্ঞতাও রয়েছে মুডির।

কঠিন পরিস্থিতিতে গম্ভীরকে ছোঁচা দিতে ছাড়েনি আইসল্যান্ডের মতো দেশও। সেই দেশের ক্রিকেট বোর্ড সমাজমাধ্যমে লিখেছে, ‘‘আমরা , গৌতম গম্ভীরকে আমরা জাতীয় দলের কোচ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না। আমাদের একজন কোচ রয়েছেন এবং ২০২৫-এ আমরা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছি।’

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...