Wednesday, April 1, 2026

বারাসত মেডিক্যালে মৃতের চোখ চুরি! গাড়ি থামিয়ে নালিশ শুনে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, মৃতের পরিবারকে প্রতিশ্রুতি

Date:

Share post:

বারাসত মেডিক্যল কলেজের (Barasat Medical College And Hospital) মর্গ থেকে মৃতের (Dead Body) চোখ (Eye) চুরির অভিযোগ। খবর পাওয়া মাত্র তদন্তের নির্দেশ দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কঠোর শাস্তির নির্দেশ দেন তিনি। সঙ্গে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

বারাসত কাজিপাড়া ১ নম্বর রেলগেটের বাসিন্দা বছর ৩৪-এর প্রীতম ঘোষ। সোমবার পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে রাখা হয়েছিল। মঙ্গলবার ময়নাতদন্তও হয়। এরপর দেহ নিতে এসে পরিবারের লোকেরা অভিযোগ করেন, মৃতের চোখ (Eye) তুলে নেওয়া হয়েছে। চোখ চুরির অভিযোগ তুলে মেডিক্যাল কলেজের এমএসভিপি ডা অভিজিৎ সাহার কাছে গেলে তিনি অভিযোগ করতে বলেন এবং একটি তদন্ত কমিটি তৈরি করে তদন্তের প্রস্তুতি শুরু করেন।
আরও খবরভয় নেই, আমরা থাকতে কেউ তাড়াতে পারবে না: বনগাঁয় আশ্বাস তৃণমূল সুপ্রিমোর, ‘মতুয়া কার্ড’ নিয়ে সতর্কবার্তা

ইতিমধ্যে বনগাঁ জনসভা ও চাঁদপাড়ায় পদযাত্রা সেরে সড়ক পথে যশোহর রোড ধরে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী এই খবর পেয়ে গাড়ি থামিয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অভিযোগ শোনেন। কমিটি তৈরি করে তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি জানান, যদি অভিযোগ সত্যি হয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নেওয়া হবে। মৃতের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। পরিস্থিতি স্বাভাবিক করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। এমএসভিপি অভিজিৎ সাহা বলেন, আমরা আগেই তদন্ত কমিটি গড়ে তদন্তের উদ্যোগ নিচ্ছিলাম, মৃতের পরিবারকেও সে কথা জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তার নির্দেশ মতো সমস্ত নিয়ম মেনেই তদন্ত কমিটি গড়ে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শুরু করছি।

Related articles

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...