Wednesday, June 24, 2026

নক-আউট সহ টি২০ বিশ্বকাপের একগুচ্ছ ম্যাচ পেল কলকাতা, বড় দায়িত্বে রোহিত

Date:

Share post:

ঢাকে কাঠি পড়ে গেল টি২০ বিশ্বকাপের(T20 World Cup 2026)। মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে টি২০ বিশ্বকাপে সূচি ঘোষণা হল। বাংলার ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর বিশ্বকাপের ভেন্যুর তালিকায় স্থান করে নিল কলকাতা।

২০২৬ সালের টি২০ বিশ্বকাপের(T20 World Cup 2026) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রোহিত শর্মা(Rohit Sharma )। প্রদীপ প্রজ্বোলন করে সূচনা করলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই এবং শ্রীলঙ্কার বোর্ডের কর্তারা।আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বিশ্বকাপ।

এই মঞ্চে আলো করেছিলেন রোহিত শর্মা(Rohit Sharma ), সূর্যকুমার যাদব, হরমনপ্রীত কৌর। রোহিত বলেন, আমি আইসিসির কাছে কৃতজ্ঞ এবং সম্মানিত আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি আশা করি শেষবারের মতোই পুনরাবৃত্তি আমরা করতে পারব।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে পাঁচটা ভেন্যু চূড়ান্ত করেছে। সাধারণত বিশ্বকাপে আটটা ভেন্যু রাখা হয়। ওই আট ভেন্যুতেই ম্যাচগুলো হয়। এবার পাকিস্তান যেহেতু নিরপেক্ষে ভেন্যুতে খেলবে, তাই শ্রীলঙ্কার তিনটে ভেন্যু রাখা হয়েছে। বাকি পাঁচটা ভেন্যু ভারতের। পাঁচ ভেন্যু হল কলকাতা, আহমেদাবাদ, চেন্নাই, মুম্বই ও দিল্লি। শ্রীলঙ্কার তিন ভেন্যু হল- কলম্বো, ক্যান্ডি আর গল।

এবার এক নজরে দেখে নিন ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের ভেন্যু

ভারত- কলকাতা- ইডেন গার্ডেন, আহমেদাবাদ- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, চেন্নাই-চিপক স্টেডিয়াম, মুম্বই – ওয়াংখেড়ে স্টেডিয়াম,দিল্লি- অরুণ জেটলি স্টেডিয়াম।

শ্রীলঙ্কার তিন ভেন্যু হল,কলম্বো- প্রেমদাসা স্টেডিয়াম। কলম্বো-সিনহালসেলে স্পোর্টস ক্লাব। ক্যান্ডি- পাল্লিকল স্টেডিয়াম

কলকাতায় হবে ওয়েস্ট ইন্জিজ বনাম বাংলাদেশ(৭ ফেব্রুয়ারি),  বাংলাদেশ বনাম ইতালি(৯ ফেব্রুয়ারি), বাংলাদেশ বনাম ইংল্যান্ড(১৪ ফেব্রুয়ারি), ইংল্যান্ড বনাম ইতালি (১৬ ফেব্রুয়ারি), ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি(১৯ ফেব্রুয়ারি)। এর পাশাপাশি কলকাতায় হবে সুপার এইটের একটি ম্যাচ। একটি সেমিফাইনালও হতে পারে।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...