Friday, April 3, 2026

হাওড়ায় তিন মাসের নাতিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ বৃদ্ধার বিরুদ্ধে! 

Date:

Share post:

হাওড়া (Howrah) জেলার ডোমজুড় থানা (Domjur Police Station) এলাকার পিরডাঙা এলাকায় তিন মাসের শিশুকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল ঠাকুমার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শিশুর বাবা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee) নাইট ডিউটি করেন। রাতে একরত্তি সন্তানকে নিয়ে যাতে একা থাকতে না হয়, তাই শিশুর মা ময়না বন্দ্যোপাধ্যায় (Moyna Banerjee) নিজের মাকে বাড়িতে এনে রেখেছিলেন। তবে রবিবার তিনি চলে যাওয়ায় শিশুর ঠাকুমা সারিথী বন্দ্যোপাধ্যায় (Sarithi Banerjee) সোমবার নাতির সঙ্গে ছিলেন। এরপর মঙ্গলবার সকালে ময়না ঘুম থেকে উঠে ছেলেকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় একটি পুকুর থেকে শিশুর দেহ উদ্ধার হয়। অভিযুক্ত ঠাকুমাকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ (Domjur Police)।

তিন মাসের শিশুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। প্রাথমিকভাবে বাচ্চাটিকে খুঁজে না পেয়ে এলাকার মানুষের সন্দেহ যায় ঠাকুরমার দিকেই। পুকুর থেকে দেহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এরপর পুলিশের জেরার মুখে নাতিকে খুনের কথা স্বীকার করেছেন বৃদ্ধা। তবে কী কারণে তিনি ওইটুকু প্রাণকে শেষ করে দিলেন তা নিয়ে কিছু জানা যায়নি। ঠাকুমার নৃশংস কাজ দেখে ক্ষোভে ফুঁসছেন প্রতিবেশীরা। অভিযুক্তের কড়া শাস্তির দাবি এলাকাবাসীর।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...