Monday, March 30, 2026

সান্দাকফুতে ঘুরতে গিয়ে অঘটন, শ্বাসকষ্টের ফলে মৃত্যু যাদবপুরের পর্যটকের

Date:

Share post:

পাহাড়ে ঘোরার স্বপ্নপূরণ নিমেষে পরিণত হল দুঃস্বপ্নে। সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু হল যাদবপুরের (Jadavpur resident) মহিলার। জানা গিয়েছে মৃতের নাম অনিন্দিতা গঙ্গোপাধ্যায় (Anindita Gangopadhyay), বয়স ৭২। পরিবারের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে দ্রুত সুখিয়াপোখরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অনিন্দিতা বিয়ে না করায় তিনি বোনের পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময়ে বেড়াতে যেতেন বলে পরিবার সূত্রে খবর। এবারও পাহাড়ে যান বোনের পরিবারের সঙ্গে। গত ২১ নভেম্বর দার্জিলিংয়ে পৌঁছে দু’দিন সেখানে ঘোরেন। এরপর দু’দিন লেপচাজগতে কাটানোর পরে শনিবার টুমলিংয়ে যান তারা। রবিবার সকলেই সান্দাকফু যান। কিন্তু সোমবার সকাল থেকে তাঁর শরীর খারাপ লাগা শুরু হয়। দেরি না করে তাঁকে সুখিয়াপোখরি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  রাতেই দেহ সুখিয়াপোখরি থেকে দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয়। আজ, মঙ্গলবার ময়নাতদন্তের পরে দেহ কলকাতায় নিয়ে আসা হবে।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...