Sunday, May 31, 2026

দেশ চষবেন তৃণমূল সভানেত্রী: বিধানসভা ভোটের আগেই ২০২৯-এর পরিকল্পনা শোনালেন মমতা

Date:

Share post:

রাজ্যের বিধানসভা নির্বাচনের কোনও প্রস্তুতি শুরু হয়নি, তার আগেই ভোটের দামামা বাজানোর চেষ্টা করে চলেছে রাজ্য বিজেপি। চারিদিকে জনসমর্থন কুড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বিরোধী দলনেতা। আর সেখানেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রস্তুতি শুরু করে দিয়েছেন ২০২৯ লোকসভা নির্বাচনের (Loksabha Election)। ইতিমধ্যেই বিহার নির্বাচনের ফলাফলের পরে ইন্ডিয়া-র (I.N.D.I.A.) নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর জন্য সরব হয়েছে একাধিক জোট শরিক দল। তারই মধ্যে বনগাঁর জনসভা থেকে দেশ চষে বেড়ানোর পরিকল্পনা শোনালেন তৃণমূল নেত্রী।

বিধানসভা নির্বাচনে (Assembly Election) অন্য যে কোনও রাজ্যের থেকে বাংলাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই লক্ষ্যে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এসআইআর-এর খেলা চলছে বাংলায়। এই পরিস্থিতিতে কেন বিজেপি বাংলা দখল করতে মরিয়া তার ব্যাখ্যা বনগাঁ থেকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কারচুপিকে লক্ষ্য করে তাঁর ব্যাখ্যা, আমরা আপনাদের গেম দেখে অভ্যস্থ। আমরা ধরে নিই এটু জেড। তাই বাংলা আপনাদের টার্গেট। আজ বাংলা দখল করার এত লোভ কেন? বাংলাকে পছন্দ করেন না। বাংলার মানুষকে জব্দ করতে হবে। বাংলাকে নিয়ে গিয়ে গুজরাটে (Gujarat) ফেলে দিতে হবে।

কিন্তু বিজেপি তাঁদের লক্ষ্যে কখনও সফল হবে না, দাবি করে মুখ্যমন্ত্রীর দাবি, আগামী নির্বাচনে গুজরাট হারাবে। বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে। দেশ তো হারাবেই।

এরপরই তিনি ২০২৯-এর পরিকল্পনা বনগাঁ (Bangaon) থেকেই ঘোষণা করে রাখলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ (India) হিলিয়ে দেব। নির্বাচনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি কর্ম করে যাও ফল ভেবো না। আমি শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে।

আরও পড়ুন : ভয় নেই, আমরা থাকতে কেউ তাড়াতে পারবে না: বনগাঁয় আশ্বাস তৃণমূল সুপ্রিমোর, ‘মতুয়া কার্ড’ নিয়ে সতর্কবার্তা

কার্যত স্পষ্ট, একের পর এক রাজ্যগুলির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বের ব্যর্থতা মেনে নিচ্ছে না জোট শরিকদলগুলি, তা নিয়ে এবার বিচার শুরু করেছে তৃণমূল। ২০২৯-এর নির্বাচনের আগে যে কংগ্রেসের বদলে তৃণমূলকে এবং তার সামনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখেই রণনীতি তৈরি করবে ইন্ডিয়া, তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই যাত্রা ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের মধ্যে দিয়েই তৈরি হবে বলে প্রত্যয়ী তৃণমূল কংগ্রেস।

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...