Friday, April 3, 2026

ডিজিটাল যুগেও অটুট সুপারম্যানের জনপ্রিয়তা, নিলামে দুষ্প্রাপ্য কমিকস বইয়ের দাম ৮১ কোটি!

Date:

Share post:

প্রতিমুহূর্তে বদলে যাওয়া পৃথিবীতে পড়ার থেকে দেখার প্রতি আকর্ষণ বাড়ছে আট থেকে আশি সকলের। সেখানে দাঁড়িয়ে একটা কমিকস বইয়ের (comics book auction) নিলামে দাম উঠতে পারে ৮১ কোটি টাকার বেশি, এ যেন সত্যিই অবিশ্বাস্য মনে হয়। কিন্তু এটা গল্প নয় বরং সত্যি। সুপার-কমিকস সুপারম্যানের (Superman comics) প্রথম সংস্করণ খুঁজে পেলেন সানফ্রান্সিসকোর (San Francisco) এক পরিবারের তিন ভাই। আর সেই রঙিন কমিকস বইটি টেক্সাসের এক নিলামে বিক্রি হল ৮১ কোটি ৩৫ লক্ষ ২৬ হাজার ৬৬৫ টাকায়। নিলামকারী সংস্থা পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছে না যে বাস্তবে এটা ঘটেছে। একদিকে ডিজিটাল যুগে দাঁড়িয়েও বইয়ের প্রতি টান আর অন্যদিকে সুপারম্যানের অটুট জনপ্রিয়তার মেলবন্ধনই এমন ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে বলে মনে করছেন সকলেই। তবে নেটব্যবহারকারীদের একাংশের মতে যেহেতু এটি সুপারম্যান সুপার কমিক্সের দুষ্প্রাপ্য রঙিন প্রথম সংস্করণ তাই এত টাকা দাম উঠেছে নিলামে।

প্রয়াত মায়ের পুরনো জিনিসপত্র ঘেঁটেঘুঁটে পরিষ্কার করতে গিয়ে সুপারম্যান কমিকসের প্রথম সংস্করণ পুনরুদ্ধার করেন তিন ভাই। গতবছর সান ফ্রান্সিসকোর বাড়িতে তাঁদের মায়ের মৃত্যু হয়েছিল। মাতৃশোকে কাতর ছিল পরিবার। আচমকাই তিন ভাই মিলে মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে একগাদা পুরনো রদ্দি সংবাদপত্রের নীচে, একটি কার্ডবোর্ডের বাক্সের ভিতরে বেশ কিছু দুষ্প্রাপ্য কমিক বই খুঁজে পান। নিলামকারী সংস্থা হেরিটেজ অকশনের কমিকস (Heritage auction comics) বিভাগের ভাইস প্রেসিডেন্ট লোন অ্যালেন খবর পাওয়া মাত্রই সানফ্রান্সিসকো পৌঁছে যান। এরপর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ ও পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যায় যে বইটি দুষ্প্রাপ্য সুপারম্যান (Superman first version colour comics) নম্বর ওয়ানের সংস্করণ।প্রথম প্রকাশিত হয় ১৯৩৯ সালে, প্রকাশক ছিল ডিটেকটিভ আইএনসি। নিলামকারী সংস্থার তরফে জানানো হয়েছে এর আগে কোনওদিন এত দামে কোনও কমিকস বই বিক্রি হয়নি।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...