Saturday, April 4, 2026

“বিশ্বকাপ দেখেই পদ ছাড়বেন”, কল্যাণকে কড়া আক্রমণ বাইচুংয়ের

Date:

Share post:

কল্যাণ চৌবেকে কড়া আক্রমণ করলেন বাইচুং ভুটিয়া(Bhaichung Bhutia )। কল্যাণের আমলে ক্রমশ পিছিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল। ক্রম তালিকায় পিছিয়ে যাচ্ছে ভারত।  এই প্রেক্ষাপটে ফেডারেশন সভাপতিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

কল্যাণের পদে থাকা নিয়ে বাইচুং বলেন, “আগামী বছর বিশ্বকাপ না দেখে কল্যাণ পদ ছাড়বে না। ২০২৬ সালে জুন মাসে  বিশ্বকাপ আছে। ফেডারেশন সভাপতি হিসেবে বিশ্বকাপ দেখেই চেয়ার ছাড়বেন কল্যাণ। শেষ কয়েক বছরে ভারতীয় ফুটবল অনেক পিছিয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে আমরা ১৫০ নম্বরে চলে যাব।”

ফেডারেশনের নির্বাচনে নিজে না লড়তেও  উত্তর পূর্ব ভারত থেকে যে যোগ্য প্রার্থী আছে সেই কথা উল্লেখ করেন বাইচুং(Bhaichung Bhutia )। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন , “স্বাধীনতার ৭৫ বছর পরেও উত্তরপূর্ব ভারত থেকে কেউ ফেডারেশন সভাপতি হননি, আমি  চাইব ফেডারেশনের পরবর্তী নির্বাচনে নর্থইস্ট থেকে কেউ সভাপতি হয়ে আসবেন। মিজোরামের ফুটবল সংস্থার সভাপতি এবং অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী ফেডারেশন সভাপতি হওয়ার যোগ্য। ফুটবল প্রশাসনে তাঁদের অবদান রয়েছেন। আশা করব নতুন প্রশাসনের অধীনে ভারতীয় ফুটবলের উন্নতি হবে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...