Wednesday, June 3, 2026

পরিবারকে দেখা করতে বাধা, ফের জেলের মধ্যে ইমরানের মৃত্যুর গুজব

Date:

Share post:

ফের জেলের মধ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও পিটিআই (PTI) নেতা ইমরান খানের (Imran Khan) মৃত্যুর গুজব। বুধবার, বিকেল থেকে বিভিন্ন স্যোশাল ফের খবর রটেছে রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে নাকি ইমরানকে পিটিয়ে খুন করা হয়েছে। তবে, এখনও পর্যন্ত সংবাদ সংস্থা বা ইমরানের দল অথবা পাক প্রশাসনের তরফে এই খবরকে মান্যতা দেয়নি।

এদিন এক্স হ্যান্ডলে ‘আফগান টাইমস’ প্রথম প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর রটায়। পরে বিভিন্ন মহলে এই গুজব ছড়ায়। জানা যায়, ইমরানের সঙ্গে তাঁর পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না। কিন্তু হঠাৎ এই খবর রটল কেন? গত সপ্তাহে সাপ্তাহিক সাক্ষাতের সময় ইমরান খানের সঙ্গে দেখা করতে আসা বোনেদের ঢুকতে দেওয়া এরপরই পিটিআই নেতার তিন বোন আলেমা, উজমা এবং নওরিন খান জেলের বাইরে ১০ ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায়। আর এরপর থেকেই গুঞ্জন বাড়ে।

এদিন কারাগারের বাইরে পিটিআই সমর্থকরা বিক্ষোভ দেখালেও তাঁদের সঙ্গে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে দেখা করতে দেওয়া হয়নি। তারপর থেকেই খুনের গুঞ্জন আরও জোরালো হয়েছে। তিন সপ্তাহ দাদাকে দেখেননি বলে জানান ইমরান খানের (Imran Khan) দাদারা। পিটিআই-র অভিযোগ ইমরানের তিন বোন- আলিমা খান, ড. উজমা খান ও নওরিন কারাগারের বাইরে ‘শান্তিপূর্ণভাবে’ অবস্থান করছিলেন। সেইসময় পুলিশ তাঁদের মারধর করে এবং চুলের মুঠিধরে টানে বলে অভিযোগ।
আরও খবরটি-শার্টের RSS উপর বিকর্কিত ছবি! ফের বিতর্কে কুণাল কামরা

রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং অন্যান্য দুর্নীতির অভিযোগ গত দুবছর ধরে জেল বন্দি ইমরান। বোন এবং তাঁর পরিবারের দাবি প্রাক্তন প্রধানমন্ত্রীকে অমানবিক পরিস্থিতিতে নির্জন কারাগারে রাখা হচ্ছে। এর আগে এবছর মে মাসেই সামাজিক মাধ্যমে খবর ছড়ায় আদিয়ালা জেলে বিচারাধীন অবস্থায় মৃত্যু হয়েছে পিটিআই নেতার। তবে পাক প্রশাসন ও সংবাদমাধ্যম একযোগে এই খবরকে ভুয়ো বলে নস্যাৎ করে। এবারও এই খবরের কোনও সত্যতা নিশ্চিত করেনি কোনও পক্ষই।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...