Tuesday, June 23, 2026

টি-শার্টের RSS উপর বিকর্কিত ছবি! ফের বিতর্কে কুণাল কামরা

Date:

Share post:

ফের বিতর্কে জড়ালেন স্ট্যান্ড আপ কমেডিয়ান (Stand-up Comedian) কুণাল কামরা (Kunal Kamra)। নতুন কালো টি-শার্ট পরে এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে অপমান করেছেন বলে অভিযোগ। কুণালের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সোমবার সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন কুণাল। ছবিতে তাঁর পরনের টি-শার্টটি নজর গিয়েছে নেটিজেনদের। কালো টি-শার্টের উপর বড় হরফে লাল দিয়ে লেখা ছিল RSS এবং তার উপর একটি কুকুরের ছবি। তবে R-টা স্পষ্ট নয়। ছবিটি এমন করে আঁকা যেন মনে হচ্ছে, সেটি উপর প্রস্রাব করছে কুকুরটি। বিজেপি-র অভিযোগ, টি-শার্টে রাষ্ট্রীয় স্বয়ংসেবককেই অপমান করেছে।

ছবি পোস্ট করে কুণাল (Kunal Kamra) লিখেছেন, “কোনও কমেডি ক্লাবে ছবিটি তোলা হয়নি”। আর এই পোস্টের পরই ক্ষেপে আগুন বিজেপি। মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপির বর্ষীয়ান নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, “ইন্টারনেটে যাঁরা আপত্তিকর পোস্ট করবেন, তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।” শিবসেনা (একনাথ শিন্ডে) (ShivSena) সরাসরি কামরার বিরুদ্ধে ‘অ্যাকশন’ দাবি করে।

তবে কুণাল এই প্রথমবার বিতর্কে জড়াল এমনটা নয়। আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। চলতি বছরের মার্চ মাসে শিবসেনার একনাথ শিন্ডেকের উদ্দেশ্য করে কমেডি শোতে অবমাননাকর মন্তব্য করেছিলেন। জনপ্রিয় একটি হিন্দি গানের কথা পরিবর্তন করে শিণ্ডের রাজনৈতিক কেরিয়ারকে উপহাস করেছিলেন। তারপরে মুম্বইয়ে যে হোটেলে এই কমেডি অনুষ্ঠান হয়েছিল সেখানে ভাঙচুর চালানো হয়।

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...