Saturday, June 20, 2026

হংকংয়ে সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৪

Date:

Share post:

ভয়াবহ ঘটনা হংকংয়ের হাউসিং কমপ্লেক্সে। পর পর সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে আগুন লেগে ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে আটকে রয়েছেন তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বুধবার দমকল বিভাগ জানায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। বাকি চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয়। এছাড়াও অন্তত ১৫ জন গুরুতর জখম হয়েছেন। আগুন ছড়িয়ে পড়ার পর আবাসন থেকে বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওয়াং ফুক কোর্টে আগুন নেভানোর চেষ্টায় ৭০০ জনেরও বেশি দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে।

বুধবার বিকেলে শহরের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট এস্টেটের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগে যায় এবং পরে ভবনের অন্যান্য অংশেও আগুন ধরে যায়। ওই আবাসন কমপ্লেক্সে আটটি ব্লক আছে। যেখানে প্রায় ২,০০০ অ্যাপার্টমেন্ট এবং প্রায় ৪,৮০০ জন লোক বসবাস করেন। বিল্ডিংগুলি ভীষণ কাছাকাছি থাকায় আগুন লাগার পর সেটা একটার পর একটাতে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ঘটনার একাধিক ভিডিও ভাইরাল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে আগুন জ্বলতে এবং ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। দমকলকর্মীরা আগুনে জল দিয়ে সেটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ঠিক কীভাবে আগুন লাগলো সেই বিষয়ে এখনই নিশ্চিত হয়ে কিছুই জানাতে পারে নি দমকল বাহিনী।

আরও পড়ুন – ফোন করে কুণালের শারীরিক পরিস্থিতির খোঁজ নিলেন পার্থ! আর কী কথা হল দুজনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...