Saturday, June 20, 2026

গঙ্গাসাগর মেলা পর্যালোচনায় বৃহস্পতিবার নবান্নে উচ্চস্তরীয় বৈঠকে মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির খতিয়ান তুলতে বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব সহ একাধিক দফতরের মন্ত্রী ও আধিকারিকেরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন। আগামী ৬ ও ৭ জানুয়ারি নির্ধারিত মেলা নির্বিঘ্ন ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন দফতর প্রস্তুতি শুরু করেছে। সেই কাজের অগ্রগতিই খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

প্রতি বছর ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে গঙ্গাসাগর প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর বৈঠক আয়োজন করা হয়। এ বছর সেই বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রশাসনিক মহলের অনুমান, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এদিনই গঙ্গাসাগর সেতুর নির্মাণকাজ শুরুর তারিখ ঘোষণা হতে পারে। তার আগে অর্থদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্রও চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

রাজ্যের এক আধিকারিক জানান, প্রস্তাবিত সেতুটি হবে চার কিলোমিটার দীর্ঘ ‘ওভারডোজড কেবল স্টেইড’ কাঠামো, যা দাঁড়াবে ২১টি পিলারের উপর। এর মধ্যে ১৯টি তৈরি হবে মুড়িগঙ্গার বুকে। ইঞ্জিনিয়ারিং মহলের মতে, এশিয়ায় এই ধরনের স্থাপত্য এক অনন্য নজির তৈরি করবে।

সেতু নির্মাণ সম্পন্ন হলে সাগরদ্বীপে পৌঁছতে আর স্টিমার বা ভেসেলের উপর নির্ভর করতে হবে না। সরাসরি সড়ক সংযোগ তৈরি হলে গাড়ি নিয়েই পৌঁছানো যাবে দ্বীপে, যা প্রতি বছর দেশ-বিদেশ থেকে আগত লক্ষাধিক পুণ্যার্থীর জন্য বড় সুবিধা। নির্মাণ শেষ হতে অন্তত চার বছর সময় লাগবে বলে জানা গেছে। পরিবহণ সুবিধা বাড়ার পাশাপাশি স্থানীয় উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী এলাকার মানুষ।

আরও পড়ুন – ফোন করে কুণালের শারীরিক পরিস্থিতির খোঁজ নিলেন পার্থ! আর কী কথা হল দুজনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...