Saturday, June 13, 2026

বৌভাতের মঞ্চেই ইনিউমারেশন! দুই দায়িত্বে নাজেহাল সৌম্যদীপ

Date:

Share post:

বিয়ে ঠিক হয়েছিল অনেক আগেই। কিন্তু ঠিক সেই সময়েই রাজ্যে ঘোষিত হল SIR, আর তার সঙ্গে বাড়তি দায়িত্ব এসে পড়ল পাত্র সৌম্যদীপ রায়ের কাঁধে। ফলে নিজের বিয়ের আনন্দও কাটল সরকারি কাজ সামলানোর তাড়নায়।

ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের চাভোট গ্রামের বাসিন্দা সৌম্যদীপ পেশায় দুর্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের কর্মী ও বর্তমানে দায়িত্বপ্রাপ্ত একটি এলাকার বিএলও। বৃহস্পতিবার বৌভাতের আয়োজন, বাড়িতে আত্মীয়-স্বজনের ভিড়, তার মাঝেই নববধূকে পাশে বসিয়ে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজ করার কাজে ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে। নবদাম্পত্যের প্রথম দিনেও যেন বিশ্রাম নেই সোর্স লিস্ট আপডেটের কাজ থেকে।

কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন সৌম্যদীপ। মা রিনা রায়কে নিয়ে চাভোট গ্রামেই তাঁর বসবাস। মালদা শহরের সুতপা মৈত্রর সঙ্গে ঠিক হয়েছিল বিয়ে। কিন্তু BLO-র দায়িত্ব পাওয়ার পর থেকে বিয়ের প্রস্তুতি আর সরকারি কাজ—দুটোই সামলাতে নাজেহাল তিনি। গ্রামের মানুষের সহযোগিতায় বেশিরভাগ কাজ আগেই শেষ করলেও শেষ মুহূর্তের ইনিউমারেশন সংক্রান্ত কাজ বৌভাতের দিন পর্যন্ত টেনে আনে তাঁকে।

সরকারি দায়িত্ব ও ব্যক্তিগত জীবনের আনন্দ—দুটোর ভারসাম্য রাখতে গিয়ে সৌম্যদীপের দিন কেটেছে চরম ব্যস্ততায়। তবে নববধূ সুতপা মৈত্রও পাশে দাঁড়িয়ে স্বামীর দায়িত্ববোধে গর্বিত বলেই জানিয়েছেন পরিবার-পরিজনেরানতুন জীবনের শুরুতেই কর্তব্যের এমন দৃষ্টান্ত নজর কেড়েছে গ্রামবাসীরও। তাঁরা বলছেন, “বিয়ের দিনেও যিনি দায়িত্ব পালন করেন, তিনি ভাল কাজই করবেন।”

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...