Tuesday, March 10, 2026

মালদহে শুটআউট! কাজ থেকে ফেরার সময় পাঁপড় বিক্রেতাকে গুলি করে খুন

Date:

Share post:

রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপরে ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার (Kaliachak Police Station, Maldah) জালালপুর গ্রাম পঞ্চায়েতের লতিফপুর লাগোয়া নিচেরকান্দি এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম আজহার আলি (Azhar Ali)। পুলিশ সূত্রে জানা গেছে, একটি জলসার অনুষ্ঠানে পাপড় বিক্রি করে রাত নটা নাগাদ যদুপুরের দিক থেকে ১২ নম্বর জাতীয় সড়ক (NH 2) ধরে সাইকেল চালিয়ে ফিরছিলেন তিনি। সেই সময় রাস্তার ধারে কয়েকজন দুষ্কৃতী আজহারকে গুলি করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যেই ব্যবসায়ীকে আক্রমণ করা হয়েছিল। স্থানীয়রা দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ। ৫৫ বছর বয়সী ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। দুষ্কৃতীরা আজহারের সাইকেল নিয়েও পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাঁপড় বিক্রেতার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, ১২ নম্বর জাতীয় সড়কের নিচেরকান্দি এলাকায় রোজ সন্ধ্যার পর থেকেই ছিনতাইয়ের উদ্দেশে জড়ো হয় দুষ্কৃতীরা। পুলিশি গাফিলতির দিকে আঙুল তুলেছেন তাঁরা।

spot_img

Related articles

একদিনের বিশ্বকাপের প্ল্যান শুরু গম্ভীরের, ব্লু-প্রিন্টে আছেন রোহিত-বিরাট?

পর পর দু, বার টি২০ বিশ্বকাপ জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ(ODI World Cup...

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT

সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার পর NCERT প্রত্যাহার করে নিল সেই বিতর্কিত বই। সর্বসমক্ষে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমাও চেয়েছে।...

Vanish: বৈধ ভোটারদের নামবাদের প্রতিবাদে ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

ধর্নামঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা শিখ সম্প্রদায়ের

ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীকে সমর্থনের বার্তা দিলেন কালীঘাট গুরুদ্বার থেকে আগত শিখ সম্প্রদায়ের প্রতিনিধি গুরবক্স সিং (Gurbaks Singh)। তিনি...