Thursday, April 2, 2026

কৃষি-হস্তশিল্পে নয়া দিগন্ত! উত্তরবঙ্গে গড়ে উঠছে রফতানি হাব 

Date:

Share post:

বৈদেশিক বাণিজ্যে উৎসাহ বাড়াতে রাজ্য সরকার শীঘ্রই চারটি রফতানি হাব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গে তৈরি হবে একটি পৃথক রফতানি হাব, যা কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর-সহ মোট ছয়টি জেলা নিয়ে গঠিত হবে। সরকারি মহলের আশা, এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গের কৃষিজ পণ্য, হস্তশিল্প, প্রক্রিয়াজাত খাদ্য এবং ক্ষুদ্র শিল্পোদ্যোগগুলির রফতানির নতুন দিগন্ত খুলে যাবে।

সম্প্রতি রায়গঞ্জে এই প্রকল্পের প্রথম পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রপ্তানি-সংক্রান্ত বিভিন্ন ব্যবসায়ী, সংস্থার প্রতিনিধি এবং যাঁরা নতুন করে বৈদেশিক বাণিজ্যে যুক্ত হতে ইচ্ছুক সেই উৎপাদকরা। সরকারি আধিকারিকরা তাঁদের সঙ্গে মতবিনিময় করেন রপ্তানি বাড়ানোর উপায় নিয়ে।

বৈঠকে উত্তরবঙ্গের কোন কোন পণ্য আন্তর্জাতিক বাজারে বড় সাড়া ফেলতে পারে, রপ্তানির প্রক্রিয়া কীভাবে আরও সহজ ও দ্রুত করা যায় এবং পরিবহণের সুযোগ বাড়ানো সম্ভব কি না—এসব বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। রফতানি বৃদ্ধি পেলে কৃষক, হস্তশিল্পী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, বৈঠকে জমা পড়া সব প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই উত্তরবঙ্গ রপ্তানি হাবের পরিকাঠামো, পরিষেবা এবং কর্মপদ্ধতি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। রাজ্য সরকারের দাবি, এই হাব স্থাপনের ফলে উত্তরবঙ্গের উৎপাদকদের জন্য আন্তর্জাতিক বাজারে পৌঁছনোর পথ আরও সুগম হবে।

আরও পড়ুন – পরিবারকে দেখা করতে বাধা, ফের জেলের মধ্যে ইমরানের মৃত্যুর গুজব

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...