Friday, April 3, 2026

পচা শামুকে পা কাটবেন না! সশরীরে হাজিরা না দেওয়ায় পার্থকে ভর্ৎসনা বিচারকের

Date:

Share post:

পচা শামুকে পা কাটবেন না, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আচরণের রুষ্ট বিচারক। শিক্ষক নিয়োগ মামলায় সম্প্রতি শর্তসাপেক্ষে জামিন পেয়ে বেহালায় নিজের বাড়িতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বুধবার এই মামলার শুনানি ছিল ব্যাংকশাল কোর্টে (Bankshall Court)। আদালতের নির্দেশমতো অভিযুক্তদের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু প্রাক্তন মন্ত্রী সশরীর উপস্থিত না হওয়ায় কড়া ভাষায় ভর্ৎসনা করেন বিচারক শুভেন্দু সাহা (Shubhendu Saha)। স্পষ্ট করে জানিয়ে দেন আদালতে নির্দেশ এবং নিয়ম না মানলে প্রয়োজনে জামিন বাতিলও করা হতে পারে।

পার্থ চট্টোপাধ্যায়ের আচরণে চরম ক্ষুব্ধ ব্যাঙ্কশাল কোর্টের বিচারক শুভেন্দু সাহা। শর্তসাপেক্ষে জামিন দেওয়ার সময় অভিযুক্তকে বলা হয়েছিল তদন্তে সহযোগিতার পাশাপাশি এই মামলা সংক্রান্ত আদালতের প্রত্যেকটা শুনানিতে হাজিরা দিতে হবে। কিন্তু জেল মুক্তি হওয়ার পরই স্বাস্থ্যের দোহাই দিয়ে বুধে আদালতে এলেন না পার্থ। পরিবর্তে তাঁর আইনজীবী প্রাক্তন মন্ত্রীর শারীরিক সমস্যার কথা জানাতেই বিচারক শুভেন্দু সাহা বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়-সহ যাঁরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে, তাঁদের প্রত্যেককে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। আশাকরি পচা শামুকে পা কাটবেন না। উচ্চ আদালত থেকে যাঁরা জামিন পেয়েছেন, তাঁদের আইনজীবীকে বলে দিচ্ছি, ওঁদের গিয়ে বলে দেবেন, শুনানি থাকলে প্রত্যেককে আদালতে উপস্থিত হতে হবে। হাজিরা না দিলে এই কোর্টের অধিকার আছে জামিন বাতিল করে দেওয়ার।’ এদিন শুনানিতে অনুপস্থিত ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ বাকি অভিযুক্তরাও। তবে হাজিরা দিতে দেখা গেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে(Chandranath Sinha)। উপস্থিত ছিলেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্যরাও।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...