Tuesday, March 31, 2026

সল্টলেকে দুর্ঘটনা! বাসের ধাক্কায় মৃত ১ বৃদ্ধা, আশঙ্কাজনক ১

Date:

Share post:

বুধের ব্যস্ত অফিস টাইমে সল্টলেকে দুর্ঘটনা (Saltlake Bus Accident)। কলেজ মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ছিটকে যান বয়স্ক দম্পতি। তাদের নাম আরতি দাস ও অসীম দাস (Arati Das and Ashim Das)। পানিহাটির বাসিন্দা তাঁরা। দুজনকে রক্তাক্ত অবস্থায় বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বৃদ্ধ। সাতসকালে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটি অত্যন্ত দ্রুতগতিতে কলকাতা থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল। সেই সময় বাসের মুখেই পড়ে যান বৃদ্ধ-বৃদ্ধা। ড্রাইভার ব্রেক কষার চেষ্টা করলেও গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে সংঘর্ষ এড়ানো যায়নি। স্থানীয়দের অভিযোগ প্রতিদিন সকালের দিকে অনিয়ন্ত্রিতভাবে বাস চলাচল করে। কখনও বাদুরঝোলা অবস্থায় প্যাসেঞ্জার নিয়ে যায়, কখনওবা দুই বাসের মধ্যে চলে রেষারেষি। চালকদের কোনও ভ্রুক্ষেপ নেই। যার ফল ভুগতে হয় সাধারণ মানুষকে। একাধিকবার বেপরোয়া বাসের দৌরাত্ম্যে দুর্ঘটনার খবর শিরোনামে উঠে আসে। আজও একই ঘটনার পুনরাবৃত্তি। তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...