Thursday, April 2, 2026

গম্ভীরের আমলে লজ্জার রেকর্ড, ভারতের হারের রোগ ধরলেন সৌরভ

Date:

Share post:

টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় রানে হার,৬৬ বছরে প্রথমবার ৭টা টেস্টের ৫টাতেই হার, ৩০ বছরে ঘরের মাঠে প্রথমবার সেঞ্চুরিবিহীন ম্যাচ, তাঁর প্রশিক্ষণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে ২-০ কচুকাটা হল ভারত। ২৫ বছর পর ভারতের মাটি থেকে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। দেশের মাঠে সবথেকে বড় পরাজয়। গম্ভীরের কোচিংয়ে শুধুই লজ্জার রেকর্ড।

কেন এমন ফল হচ্ছে ভারতের। টিম ইন্ডিয়ার শোচনীয় পারফরম্যান্সের পরই সোশ্যাল মিডিয়ায়  নিজের সোশ্যাল মিডিয়ায় সৌরভ (Sourav Ganguly) তুলে ধরেছেন ভারতের হারের কারণ।

সমাজ মাধ্যমে মহারাজ লিখেছেন, “প্রথম টেস্টের জন্য দারুণ কাজ করেছে গুয়াহাটি। টেস্টের জন্য দারুণ পিচ ছিল। স্টেডিয়ামের সুবিধাগুলোর অভিজ্ঞতাও অসাধারণ। ব্যাটার থেকে বোলার সবার জন্য সুবিধা ছিল। জানসেনের ৫ উইকেট, ব্যাটারদের রান করা এবং দিন ৪ ও ৫-এ স্পিনের ভূমিকা—সব মিলিয়ে নিখুঁত।”

 

এখানেই থেমে না থেকে সৌরভ(Sourav Ganguly) বলেন, “এই সিরিজে দক্ষিণ আফ্রিকা দারুন খেলেছে। ভারতীয় দল তরুণদের নিয়ে তৈরি। ফলে তাদের সময় দিতে হবে। এই দল ট্রানজিশান পিরিয়ডের মধ্য দিয়ে ভারত যাচ্ছে।”

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...