Tuesday, June 23, 2026

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে এনআরএস হাসপাতালে ১০ তলা বিশিষ্ট ‘বিধানচন্দ্র রায় স্মারক ভবন’-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় ১৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবন চালু হওয়ায় হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে দাবি রাজ্যের। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, আধুনিক পরিকাঠামো সম্বলিত এই নতুন ভবন চালু হলে রোগী পরিষেবা আরও শক্তিশালী হবে এবং চিকিৎসা ব্যবস্থার মান উন্নত হবে। হাসপাতালে চিকিৎসা পরিষেবার চাপ সামাল দিতে এবং রোগীদের আরও উন্নত সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই ভবন নির্মাণ করা হয়েছে।

একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিধাননগরে অবস্থিত রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনেরও সূচনা করেন। প্রায় ১০২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই ভবনে প্রশাসনিক দফতরের পাশাপাশি শিক্ষামূলক সেমিনার ও বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ পরিকাঠামো রাখা হয়েছে। রাজ্য সরকারের মতে, নতুন এই উদ্যোগ স্বাস্থ্য পরিষেবার উন্নতির পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরও পড়ুন: দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...