দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya Sathi) প্রকল্পের আওতায় আসছেন টলিপাড়ার প্রায় ৭ হাজার টেকনিশিয়ান। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরেই বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সংবাদ জানিয়েছেন সাংসদ ও অভিনেতা দেব। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে লেখা আবেদনপত্রের ফটোকপি শেয়ার করে দেব লিখেছেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয়া বাংলা সিনেইন্ডাস্ট্রির ৭০০০-এরও বেশি পরিশ্রমী কলাকুশলীদের কল্যাণে আমার অনুরোধ মেনে 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।"
দীর্ঘদিন ধরেই বাংলা চলচ্চিত্র জগতের নেপথ্য থাকা কলাকুশলীদের জন্য স্বাস্থ্যবিমা বা মেডিক্লেমের দাবি উঠছিল। সেই প্রেক্ষিতেই টেকনিশিয়ানদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সামনে এনে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন দেব। তাঁর আবেদনের পরই বিষয়টি বিবেচনা করে টলিউডের হাজার হাজার কলাকুশলীর জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা অনুমোদন করেন মুখ্যমন্ত্রী। তবে শুধু এক্ষেত্রে নয়, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রেও দেবের আবেদনকে গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: মুম্বইয়ের দূষণ নিয়ে সরব দীপিকা, নিশানায় প্রশাসন
Sponsored

জানা গিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ১৪ মার্চ টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে একটি বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্পও আয়োজন করা হবে। সেখানে উপস্থিত হয়ে টেকনিশিয়ানরা স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। টলিপাড়ার সঙ্গে যুক্ত বহু টেকনিশিয়ান দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যসুরক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে এখন থেকে তাঁদের চিকিৎসা সংক্রান্ত খরচের ক্ষেত্রে বড় সুরাহা মিলবে বলে মনে করা হচ্ছে। স্টুডিওপাড়ার বহু কলাকুশলীও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
