Monday, March 30, 2026

গায়ের উপর বাস্কেটবল পোল ভেঙে কোর্টেই মৃত্যু খেলোয়াড়ের

Date:

Share post:

ফের একবার প্রশ্নের মুখে খেলোয়াড়দের জীবন! খেলতে গিয়ে পেশাদার খেলোয়াড়রা অনেকেই মৃত্যুর মুখে পড়েছেন। এবার হরিয়ানায় ১৬ বছরের জাতীয় স্তরের এক বাস্কেটবল প্লেয়ার(basketball player ) অনুশীলনের সময়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন। ইতিমধ্যেই ঘটনার একটি ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

ভিডিওতে দেখা গিয়েছে, হরিয়ানার রোহতকে লখন মাজরা নামে একটি বাস্কেটবল কোর্টে অনুশীলন করছিলেন হার্দিক(Hardik)। ঘটনার আগে হার্দিক একাই কোর্টে অনুশীলন করছিলেন এবং তিনি কোর্টের থ্রি পয়েন্ট লাইন থেকে দৌড়ে সেমি সার্কেল লাইনে যান। এরপর বাস্কেটকে টাচ করার জন্য লাফ দেন তিনি। সাধারণত বাস্কেটবল প্লেয়াররা তাঁদের গোল করার ক্ষমতা বাড়ানোর জন্য বাস্কেট টাচ করেন। হার্দিকও সেটাই করছিলেন এবং প্রথমবার টাচটা ঠিকমতো করেন। পরেরবার টাচ করতে যান কিন্তু বাস্কেটটিকে টাচ না করে সেটার রিমকে ছুঁতেই বাস্কেট সহ পোলটা মাটি থেকে উপড়ে তার উপরে গিয়ে পড়ে। সরাসরি বুকের উপরে পড়ে যায় পোলটা।

এর ফলেই পড়ে যান হার্দিক(Hardik)। হার্দিককে এভাবে পড়ে থাকতে দেখে কোর্টের বাইরে থেকে লোকজন এসে তাঁকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় তাঁর। কিছুদিন আগেই হার্দিক বাস্কেটবলের জাতীয় দলে ডাক পান। এক টানা প্রস্তুতি চালাচ্ছিলেন তিনি। তাঁর বাবা সন্দীপ রাঠি নিজের দুই সন্তানকেই বাস্কেটবলের জন্য স্থানীয় একটি ক্লাবে ভর্তি করেছিলেন আর সেখানেই ঘটল দুর্ঘটনা।

কিছুদিন আগেই হরিয়ানার বাহাদুরগড়ে ১৫ বছরের এক বাস্কেটবল প্লেয়ার আমন স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। তার উপর বাস্কেটবল পোল ভেড়ে পড়ে এবং তিনি মারা যান। পর পর কয়েকটি ঘটনার পর থেকেই প্রশ্নের মুখে পড়ছে স্পোর্টস স্কুলগুলোর সুরক্ষা। বিশেষ করে হরিয়ানা যেখান থেকে অ্যাথলিটরা উঠে আসেন, সেখানকার আসল পরিকাঠামো যে একেবারেই আতস কাঁচের নিচে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

Related articles

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...