Monday, June 22, 2026

আবার ভূমিকম্প বাংলাদেশে! কম্পন ফের সেই নরসিংদীতে

Date:

Share post:

প্রাণঘাতী ভূমিকম্পের আফটার শক এখনও পিছু ছাড়ছে না প্রতিবেশী দেশ বাংলাদেশের। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার কেঁপে উঠল বাংলাদেশের নরসিংদী (Narsangdi) এলাকা। এমনকি বৃহস্পতিবার সকালে ভারতের মনিপুরে (Manipur) যে ভূমিকম্প (earthquake) হয়, তার প্রভাবও বাংলাদেশের বেশ কিছু এলাকায় পড়েছে বলে দাবি সে দেশের ভূতত্ত্ববিদদের।

বৃহস্পতিবার বিকাল ৩.৪৫ নাগাদ কেঁপে ওঠে নরসিংদী (Narsingdi) এলাকা। ভূমিকম্পের (earthquake) তীব্রতা ছিল ৩.৬। এবারেও ভূত্বকের খুব কাছে এই কম্পনের উৎপত্তিস্থল। মাত্র ১০ কিমি গভীরে (earthquake depth) তৈরি হয়েছিল এই ভূমিকম্প। যদিও তীব্রতা কিছুটা কম হওয়ায় সেভাবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বৃহস্পতিবারের ভূমিকম্পে।

এর আগে গত সপ্তাহের শুক্রবার প্রবল কম্পন অনুভূত হয় নরসিংদী এলাকায়। সেদিনের ৫.৭ মাত্রার ভূমিকম্পে ১০-এর অধিক মানুষের মৃত্যু হয়েছিল। ফের কম্পন অনুভূত হয়েছিল শনিবার। তবে সেদিন কম্পনের মাত্রা কম থাকায় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বৃহস্পতিবার ভোর ৫.৪২ নাগাদ কেঁপে ওঠে ভারতের মনিপুর (Manipur)। কম্পনের মাত্রা ছিল ৩.৫। সেই কম্পনের প্রভাবে কম্পন অনুভূত হয় বাংলাদেশের সিলেট, কক্সবাজারের টেকনাফে।

আরও পড়ুন : আফটার শক বাংলাদেশে: শনিবার ফের কেঁপে উঠল বাইপাইল

সাম্প্রতিক সময়ে বারবার বাংলাদেশের নরসিংদী এলাকা কেঁপে ওঠায় নতুন করে চিন্তার ভাঁজ আবহাওয়াবিদদের কপালে। তাঁদের পর্যবেক্ষণ, নরসিংদী এলাকা ভূত্বকের বার্মা পেল্ট (Burma plate) ও ভারতীয় প্লেটের (Indian plate) সংযোগস্থলে অবস্থিত। এই দুই প্লেটে সাম্প্রতিক সময়ে বারবার ঘর্ষণের ফলে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। তবে বারবার সংঘাতে আরও বড় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখছেন আবহাওয়াবিদরা।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...