Friday, April 3, 2026

বন্ধ কমিশনের অ্যাপ, তবুও চাপ BLO-দের! কাজ চলাকালীন হাসপাতালে আরও এক BLO

Date:

Share post:

বার বার নির্বাচন কমিশন নিজেদের করা ভুল কাজের খেসারত বিএলও-দের দিতে বাধ্য করছে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরই কমিশনের কারণে ইনিউমারেশন ফর্ম (enumeration form) এসে পৌঁছায় দেরিতে বহু জায়গায়। তা সত্ত্বেও দিল্লির কমিশনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী বিএলও-দের (BLO) কাজ করতে বাধ্য করায় রাজ্যে প্রাণ গিয়েছে তিন বিএলও-র। এবার বন্ধ হয়ে গিয়েছে বিএলও অ্যাপ (BLO app)। তারপরেও বিএলও-দের সময়ে কাজ শেষ করার চাপ দিতে কসুর করছে না কমিশন (Election Commission)। তার জেরে বৃহস্পতিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক বিএলও।

লাগাতার প্রচণ্ড কাজের চাপে বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন রাসবিহারী বিধানসভার ৯৩ নং ওয়ার্ডের ২৫৬ নং পার্টের বিএলও প্রদীপ ভুক্তার। ইনিউমারেশন ফর্মের (enumeration form) ডিজিটালাইজেশনের (digitalisation) কাজ করতে করতে এদিন দুপুরে আচমকাই অজ্ঞান হয়ে যান তিনি। তৃণমূলের বিএলএ-২ ও স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৌসুমি দাসের তৎপরতায় অসুস্থ বিএলওকে দ্রুত যাদবপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ঘণ্টাখানেক তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। প্রাথমিক চিকিৎসার পর বিএলওকে ছেড়ে দেওয়া হয়।

চিকিৎসকেরা অসুস্থ প্রদীপ ভুক্তারকে আগামী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। হাসপাতালে কমিশনের তরফে অসুস্থ বিএলও-কে দেখতে আসেন এক পদাধিকারী। তাঁদের সঙ্গে হাসপাতালে আসা অসুস্থ বিএলও-র সুপারভাইজারের ঝামেলা বাঁধে। অতিরিক্ত কাজের চাপ নিয়ে কমিশনের আধিকারিকদের মধ্যেই অশান্তির সৃষ্টি হয়।

আরও পড়ুন : SIR-ই দায়ী: উত্তরপ্রদেশে দুদিনে ২ BLO আত্মঘাতী, ১জনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু!

অথচ বুধবার থেকেই অকেজো হয়ে রয়েছে কমিশনের বিএলও অ্যাপ (BLO app)। ফলে ইনিউমারেশন ফর্মের তথ্য অ্যাপে আপলোডের (upload) কাজ এগোচ্ছে না। বিএলওদের অভিযোগ, বুধবার থেকে স্তব্ধ হয়ে রয়েছে এসআইআর-এর কাজে ব্যবহৃত অ্যাপ। ফলে তথ্য আপলোড কার্যত বন্ধ হয়ে গিয়েছে বললেই চলে। তা সত্ত্বেও কাজের চাপে কোনও কসুর রাখছে না কমিশন। এখনও আধিকারিকদের দাবি, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শেষ করতে হবে যাবতীয় কাজ।

অন্যদিকে এসআইআর-এর কাজে বেরিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে পা ভাঙল উত্তর চব্বিশ পরগণার এক বিএলও-র। চিরঞ্জিত মজুমদার নামে ওই বিএলও বর্তমানে হাবরা (Habra) হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় এসআইআরের (SIR) কাজে বেরিয়েছিলেন অশোকনগর মানিকতলা এলাকার চিরঞ্জিত মজুমদার। হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যান। শরীরের একাধিক জায়গায় ও পায়ে চোট পান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, তাঁর পা ভেঙে গিয়েছে।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...