Sunday, March 29, 2026

নবান্নের সিদ্ধান্তে বাড়ল মুখ্য নির্বাচনী আধিকারিকের আর্থিক ক্ষমতা 

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। অর্থ দফতরের জারি করা নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে সিইও প্রশাসনিক ব্যয় এবং অভ্যন্তরীণ প্রকল্প সংক্রান্ত খরচ মঞ্জুর করার ক্ষেত্রে অতিরিক্ত মুখ্যসচিব ও দফতরের প্রধান সচিবের সমান ক্ষমতা পাবেন।

সরকারি সূত্রে খবর, এই সিদ্ধান্ত কার্যকর হলে নির্বাচনী দফতরের কাজকর্মে গতি বাড়বে এবং খরচ অনুমোদনের জন্য আর অন্য কোনও দফতরের উপর নির্ভর করতে হবে না। ফলে নির্বাচনী প্রস্তুতি আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।

নির্দেশিকায় উল্লেখ রয়েছে, দীর্ঘদিন ধরেই সিইও দফতরের আর্থিক ক্ষমতার পুনর্বিন্যাস নিয়ে আলোচনা চলছিল। অবশেষে ১৩ নভেম্বর রাজ্যপাল এই সিদ্ধান্তে সম্মতি দেওয়ায় তা কার্যকর হল। অর্থ দফতরের আগের দুটি আদেশ—৪ জুন ২০১৫ এবং ৭ জুলাই ২০২৫—এর ভিত্তিতেই এই নয়া ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রশাসনের মতে, নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয় বাড়তে থাকায় এবং নির্বাচনী কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় সিইও দফতরকে আর্থিকভাবে আরও শক্তপোক্ত করা জরুরি ছিল। নতুন সিদ্ধান্তে নির্বাচনী প্রস্তুতিতে গতি আসবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন – কঠিন সময়ে স্মৃতির পাশে ভারতীয় দলের সতীর্থ, দৃষ্টান্ত স্থাপন জেমিমার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...

জিতবে ‘বাংলা মা’, প্রকাশিত তৃণমূলের প্রচার সঙ্গীত 

বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়ে প্রকাশিত হল নতুন গান। তৃণমূলের প্রচার সঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই...

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...