Friday, June 19, 2026

কঠিন সময়ে স্মৃতির পাশে ভারতীয় দলের সতীর্থ, দৃষ্টান্ত স্থাপন জেমিমার

Date:

Share post:

মন ভালো নেই স্মৃতি মান্ধানার( Smriti Mandhana )। কঠিন সময়ে বন্ধু পাশে দাঁড়াতে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিলেন জেমিমা রডরিগেজ(Jemimah Rodrigues )। ভারতীয় দলের তারকা ক্রিকেটার চলতি  বছর বিগ ব্যাশে খেলছিলেন। স্মৃতির বিয়ে উপলক্ষে দিন দশেকের ছুটি নিয়ে দেশে ফিরছিলেন। কিন্তু সতীর্থের কঠিন পরিস্থিতিতে তিনি আর ফিরতে পারছেন না অস্ট্রেলিয়ায়।  চলতি মরশুমে বিগ ব্যাশে খেলবেন না জেমিমা। বন্ধুত্ব একেই বলে।

বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে যে একাই শেষ করে দিয়েছিল। সেই জেমাইমার(Jemimah Rodrigues )না খেলার কারণ জানেন? না,  কোনও চোট-আঘাত নয়। পারিবারিক কোনও কারণও নয়। মানসিক স্বাস্থ্যেরও ব্যাপারও নয়। তাহলে? বন্ধু স্মৃতি মান্ধানার পাশে দাঁড়াতে বিগ ব্যাশ লিগে এ মরশুমে খেলবেন না জেমিমা। ভাবা যায়!

জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন স্মৃতি মান্ধানা( Smriti Mandhana )। বিয়ের দিনেই এলোমেলো হয়ে গিয়েছে তাঁর জীবন। দমবন্ধকর পরিস্থিতিতে স্মৃতির জীবনে খড়কুটো হয়ে ধরা দিলেন জেমাইমা। দেশের জার্সিতে এক টিমে খেলা ‘সতীর্থরা’ও এরকম ‘বন্ধু’ হতে পারে!

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের কেবিসি ১৭-র  একটি বিশেষ পর্ব হওয়ার কথা ছিল। সেখানে হরমনপ্রীত, রিচা, শেফালি ভর্মা, দীপ্তি শর্মা, স্নেহ রানা, কোচ অমোল মুজুমদারের সঙ্গে থাকার কথা ছিল সহ অধিনায়ক স্মৃতিরও। কিন্তু বিগত কয়েকদিনে স্মৃতির জীবনে ঝড় বয়ে গিয়েছে। বাবার অসুস্থতার জন্য বিয়ে আপাতত স্থগিত রেখেছেন স্মৃতি।

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...