Friday, April 3, 2026

বেপরোয়া গতি! নিউটাউনে নিয়ন্ত্রণ হারালো স্কুটি, মৃত চালক

Date:

Share post:

রাতের শহরে ফের বেপরোয়া গতি দুচাকার গাড়ির। ফলও মিলল হাতেনাতে। নিউটাউনে অনিয়ন্ত্রিত গতির জেরে দুর্ঘটনার কবলে একটি স্কুটি। গুরুতর আহত অবস্থায় চালককে ভর্তি করা হয় বিধাননগর হাসপাতালে। সেখানে মৃত্যু হয় স্কুটিচালকের। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে বিধাননগর কমিশনারেটের (Bidhannagar Commissionerate) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার রাতে নিউটাউনের (New Town) বাইপাস ধাবার দিক থেকে নবদিগন্ত উড়ালপুলে ওঠে একটি স্কুটি। নিকোপার্কের আগে সেই উড়ালপুল থেকে নামার পরই দুর্ঘটনা ঘটে। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি রাস্তার পাশের মেট্রো রেলের পিলারে ধাক্কা মারে। স্কুটিতে সওয়ার ছিলেন চালক ছাড়া এক আরোহী। দুজনেই ছিটকে গিয়ে পড়েন বেশ খানিকটা দূরে।

সেই সময়ে ওই রাস্তা দিয়ে আসা অন্যান্য বাইক, স্কুটি ও চারচাকার গাড়িগুলি দাঁড়িয়ে পড়ে আহতদের উদ্ধারের চেষ্টা শুরু করে। খবর দেওয়া হয় ট্রাফিক পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। আহত স্কুটিচালককে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : কালিয়াচকে সালিশি বৈঠক ঘিরে রণক্ষেত্র! নিহত ১ 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চালকের (biker) আঘাত গুরুতর। তার শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। মাথায় আঘাতের পাশাপাশি কোমরে ও পায়ের হাড়ে গুরুতর আঘাত রয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্কুটির আরেক আরোহীর (rider) খোঁজ চালাচ্ছে পুলিশ। দুর্ঘটনার এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কীভাবে দুর্ঘটনা, তার তদন্ত চালাচ্ছে পুলিশ। বাইকের অনিয়ন্ত্রিত গতির কারণে পিলারে ধাক্কা, না অন্য কোনও গাড়ির ধাক্কায় দুর্ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...