Tuesday, June 16, 2026

হোয়াইট হাউসের কাছে এলোপাথাড়ি গুলি! আহত ২, মূল্য চোকানোর হুঁশিয়ারি ট্রাম্পের

Date:

Share post:

হোয়াইট হাউসের (White House) কাছে চলল গুলি। বৃহস্পতিবার ভোররাতে ডাউনটাউন এলাকায় এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে গুলিবিদ্ধ হয় দুজন। দু’জনেই ন্যাশনাল গার্ড। এই ঘটনাইয় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। এলোপাথাড়ি গুলি চলাকালীন কয়েকটি বিকট শব্দ শোনা গিয়েছে। ঘটনার সময় ট্রাম্প ওয়াশিংটনে (Washington) উপস্থিত ছিলেন না। তিনি ফ্লোরিডায় ছিলেন। ঘটনার কথা জেনে ক্ষুব্ধ ট্রাম্প ট্রুথ সোশ্যালে (truth social) জানিয়েছেন, “যে পশু দুই ন্যাশনাল গার্ডসম্যানকে গুলি করেছে, সে গুরুতর জখম হলেও তাকে কঠোর মূল্য চোকাতে হবে। দুই ন্যাশনাল গার্ডসম্যান গুরুতর আহত হয়েছেন… ঈশ্বর আমাদের ন্যাশনাল গার্ড এবং আমাদের সমস্ত সামরিক ও আইন প্রয়োগকারী সংস্থার মঙ্গল করুন। ওঁরা সত্যিই মহান।”

আহত দু’জন ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ন্যাশনাল গার্ডের (West Virginia state national guard) সদস্য। ঘটনার পরই ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama) জানিয়েছেন, আমেরিকায় হিংসার কোনও জায়গা নেই।

 

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...