Friday, June 5, 2026

রাতের কলকাতায় শ্যুটআউট! জখম ১ যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র

Date:

Share post:

বুধের রাতে কলকাতার কসবা (Kasba, Kolkata) এলাকায় চলল গুলি! রাত এগারোটা নাগাদ ঘোষপুকুর প্রান্তিক পল্লিতে শ্যুটআউট। বাঁ হাতের তালুতে গুলি লেগে জখম যুবক অভিজিৎ নাইয়া (Abhijit Naiya)। তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজের খোল, খাবারের প্যাকেট, মদের বোতল। আটক ১।

জখম যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে অন্যান্য দিনের মতো বুধবার রাতেও বন্ধু-বান্ধবের সঙ্গে নাকি আড্ডা দিচ্ছিলেন অভিজিৎ। তারপর হঠাৎ গুলি চলার শব্দ শোনা যায়। পরিত্যক্ত জায়গায় জমায়েত করে ওই যুবকসহ তাঁর বন্ধুরা কী করছিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি গুলি চলার ঘটনার সময় কোনও বহিরাগত সেখানে ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ (Kasba Police Station)। গুলিবিদ্ধ যুবকের কাছে আগ্নেয়াস্ত্র এল কী করে এই প্রশ্নের উত্তরে অভিজিৎ স্বীকার করেছেন তিনি এবং আরও দুই বন্ধু একটি নাইন এমএম পিস্তল খুঁজে পেয়েছিলেন যা নিয়ে ঘাঁটাঘাটি করতে গিয়ে অসাবধানতাবশত গুলি চলে দুর্ঘটনা ঘটেছে। গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...