Friday, March 13, 2026

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

Date:

Share post:

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (BJP Ruled Madhya Pradesh) প্রৌঢ়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গুনা জেলার এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে (Jyotiridittiya Sindhiya) কাঠগড়ায় তুলছেন সেখানকার মানুষ। প্রশ্ন উঠছে সরকারি বিলিবণ্টন ব্যবস্থা নিয়েও। চোখে কি ঠুলি পড়ে বসে আছে বিজেপি? পরিষেবা না দিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে আর কত ছেলেখেলা চলবে?

ডবল ইঞ্জিন রাজ্যে সাধারণ মানুষের জীবনের কোন দাম নেই। নিরাপত্তা নেই, প্রয়োজনীয় পরিষেবা নেই শুধু ভোটের সময় গেরুয়া নেতারের বড় বড় বুলি আছে। সরকারি কেন্দ্র থেকে সার পাওয়ার আশায় টানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে প্রাণ হারালেন ৫৮ বছরের মহিলা ভুরিয়া বাই (woman dies after standing in queue for 2 days to get fertiliser)। ক্ষুব্ধ সে রাজ্যের শাসকদলের বিধায়করাই। প্রৌঢ়ার পরিবারের তরফে বলা হয়েছে সার পাওয়ার আশায় দুদিন ধরে একটানা লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি, এতটুকু বিশ্রাম পাননি। ভয় ছিল লাইন চলে গেলে আর সরকারি পরিষেবা পাবেন না। আচমকাই মাথা ঘুরে যায় তাঁর। চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ভুরিয়া বাইয়ের। মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই এলাকার বিধায়ক এক অনুষ্ঠান মঞ্চ থেকেই ক্ষোভ উগরে দেন মন্ত্রী সিন্ধিয়ার বিরুদ্ধে। বিষয়টি ধামাচাপা দিতে জেলাশাসক “ওই মহিলার আগে থেকেই শারীরিক অসুস্থতা ছিল” বলে দাবি করেছেন। কিন্তু এভাবে একজন প্রৌঢ়াকে কেন এতক্ষণ এভাবে লাইনে দাঁড়াতে হল, কেন মধ্যপ্রদেশে সরকারি কেন্দ্রে সঠিক পদ্ধতিতে বণ্টন ব্যবস্থা নেই, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

spot_img

Related articles

প্রভাব নেই ধর্মঘটের, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ DA আন্দোলনকারীদের বিরুদ্ধে

রাজ্যজুড়ে সব সরকারি প্রতিষ্ঠানে শুক্রবার স্বাভাবিক পরিষেবা। DA আন্দোলনকারীদের ডাকা ধর্মঘটের ( strike in West Bengal) কোনও প্রভাব...

শিয়ালদহ মেন শাখায় পরপর দাঁড়িয়ে ট্রেন, রেল বিভ্রাটে দুর্ভোগ যাত্রীদের 

শুক্রবার সকাল বেলা কোনও ঘোষণা ছাড়াই শিয়ালদহ মেন শাখায় (Sealdah Division Main Line) পরপর দাঁড়িয়ে পড়ল একাধিক ট্রেন!...

দেশজুড়ে এলপিজি সংকট, কেন্দ্রের দিকে আঙ্গুল তুলে সংসদ ভবনের বাইরে ধর্নায় তৃণমূল

সারা দেশ জুড়ে রান্নার গ্যাসের জন্য হাহাকার (LPG crisis) পড়ে গেছে। গ্যাসের দাম আগেই বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার (Govt...

হাওড়ার জগৎবল্লভপুরে উদ্ধার প্রৌঢ়ার বস্তাবন্দি দেহ, গ্রেফতার ছেলে-বৌমা

পারিবারিক অশান্তির জেরে শ্বাসরোধ করে মাকে খুন করার পর দেহ বস্তায় ভরে নয়ানজুলিতে ফেলে এল গুণধর ছেলে। মৃতার...