Sunday, April 5, 2026

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar, CEC)। অথচ কমিশন সূত্রে দাবি করা হয়েছে, তৃণমূলের সব প্রশ্নের উত্তর তাঁরা দিয়েছেন। এমনকি তৃণমূলের আনা অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করে কমিশন (Election Commission)। কমিশনের এই নির্লজ্জ মিথ্যাচারের পরে কমিশনরে সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

কমিশনের মিথ্যাচারের পরেই সরব অভিষেক। দাবি করেন, নিজেদের মিথ্যাচারে নির্বাচন কমিশন নির্দিষ্ট ছিদ্র ইচ্ছাকৃতভাবে রেখে দিচ্ছে যা এটাই প্রমাণ করছে যে শুক্রবার তৃণমূলের যে প্রতিনিধিদল যে প্রসঙ্গগুলি তুলেছিল তার পদে পদে উত্তর দিয়েছে কমিশন, তা মিথ্যে। এই তথ্য শুধুমাত্র ভুল পথে চালনা করার জন্য নয়, এগুলি ডাহা মিথ্যে। যদি কমিশনের সত্যিই কিছু লুকানোর না থাকে এবং স্বচ্ছতাই যদি তাঁদের উদ্দেশ্য হয়, তাহলে প্রভাবিত ছিদ্রের পিছনে না লুকিয়ে থেকে, তাঁদের উচিত এখুনি সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ ও আর যা প্রমাণ রয়েছে তাঁদের কাছে, তা প্রকাশ্যে নিয়ে আসা উচিত। এর কম কিছু হলেই তাঁদের উপর নেতিবাচক বিশ্বাস জন্মাবে ও তাঁদের উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেবে।

তবে কমিশনের থেকে তৃণমূল যে স্বচ্ছ ও স্পষ্ট উত্তর দাবি করে, তা স্পষ্ট করে দিয়ে অভিষেক আরও দাবি করেন, কয়েক ঘণ্টা খুবই কম সময়, আপনার যত দিন প্রয়োজন ততদিন নিয়ে নিন এবং যে পাঁচটি মৌলিক প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিন।

আরও পড়ুন : তৃণমূলের ৫ প্রশ্নের জবাব দিতে পারল না নির্বাচন কমিশন, বৈঠকে ‘গালগল্প’ জ্ঞানেশ কুমারের

কমিশনের মিথ্যাচার প্রমাণ করার সব তথ্য যে রয়েছে তৃণমূলের কাছে, তা উল্লেখ করে অভিষেকের (Abhishek Banerjee) স্পষ্ট চ্যালেঞ্জ, আমাদের কাছে প্রভূত ডিজিটাল প্রমাণ (digital evidence) রয়েছে এটা প্রমাণ করার জন্য যে আপনাদের পেশ করা তথ্য একাধিক মনগড়া, নিখাত মিথ্যে দিয়ে কতটা বিকৃত। কাজেই বাংলা বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামার আগে আরও একবার ভেবে দেখবেন। সেই সঙ্গে নাম না করে জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে অভিষেকের দাবি, আপনার হতাশা বুঝি, কিন্তু আপনার পেশ করা তথ্য প্রভাবিত করতে পারছে না। যদি মনগড়া গল্প তৈরি করার উদ্দম থাকে, তবে পাঁচটি মূল প্রশ্নের উত্তর দিতে সেই উদ্দমকে কাজে লাগান। আপনার সময় এখন থেকে শুরু।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...