Sunday, June 21, 2026

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

Date:

Share post:

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা করে এসআইআর (SIR) করতে গিয়ে প্রাথমিকভাবেই সামনে আসছে ১৫ লক্ষ মৃত ভোটারের (dead voter) নাম। সেই সঙ্গে যে ডুপ্লিকেট ভোটার (duplicate voter) নিয়ে বারবার বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছিল, এসআইআর প্রক্রিয়া চলাকালীন সেই সংখ্যাও ছাড়ালো ৫৮ হাজার।

এসআইআর প্রক্রিয়া শুরুর এক মাস হয়নি। রাজ্যের বিএলও-দের (BLO) উপর প্রবল চাপ তৈরি করে দ্রুত কাজ শেষ করার লক্ষ্য পূরণে ব্যস্ত নির্বাচন কমিশন। তারই মধ্যে কমিশন তথ্য পেশ করা জানিয়েছে এ পর্যন্ত রাজ্যে মোট ৭ কোটি ৬৫ লক্ষ ফর্ম বিলি হয়েছে। ৬ কোটি ৪৫ লক্ষ ইনিউমারেশন ফর্ম (enumeration form) ইতিমধ্যেই ডিজিটাইজড (digitised) হয়েছে। তার মধ্যে মৃত ভোটার (dead voter) বেরিয়েছে ১৫ লক্ষ ৫৩ হাজার। দীর্ঘ কয়েক বছর ধরে যেভাবে দায়সারাভাবে নির্বাচন কমিশন (Election Commission) ভোটার তালিকা তৈরির কাজ করেছে তারই ফল এত সংখ্যক মৃত মানুষ দীর্ঘ এত বছর ধরে ভোটার তালিকাতে রয়ে গিয়েছেন।

কমিশনের পেশ করা তথ্যে উঠে এসেছে যে পরিমাণ ফর্ম এখনও ডিজিটাইজেশনের কাজ হয়েছে তার মধ্যে নিখোঁজ ভোটারের (absentee voter) সংখ্যা  ২ লক্ষ ৬১ হাজার। স্থানান্তরিত ভোটার ২ লক্ষ ৮৮ হাজার। সেই সঙ্গে কমিশনের পেশ করা তথ্যেই প্রমাণিত হয়ে ডুপ্লিকেট ভোটার (duplicate voter)। যে সংখ্যাটা ৫৮ হাজার ১৬৪। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার এই ডুপ্লিকেট ভোটার নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তাঁর সেই তথ্য পেশ কতটা সঠিক ছিল কমিশনের তথ্যেই তা প্রমাণিত।

পেশ করা তথ্য অনুযায়ী কমিশনের হিসাবে মোট ২৭ লক্ষ ৭১ হাজার ভোটারের নাম বাদ পড়ছে। তার মধ্যে সেই মৃত, ডুপ্লিকেট, নিখোঁজ ভোটার সবই রয়েছে। আর এখানেই তৃণমূলসহ বিরোধী দলগুলি প্রশ্ন তুলেছে কমিশনের পুরোনো ত্রুটিপূর্ণ তালিকা নিয়ে। আগে কী করছিল কমিশন? এতদিনে এত মৃত ও ডুপ্লিকেট নাম চিহ্নিত হওয়া, গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই ‘অশুভ’ সংকেত। বহু বছর ধরে আপডেট না হওয়া, বুথ স্তরে পর্যাপ্ত নজরদারি না থাকা— সব মিলিয়ে ছবিটা আরও জটিল ছিল বলে মনে করছেন কমিশন আধিকারিকেরা।

আরও পড়ুন : দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

শুক্রবার নির্বাচন কমিশন বিএল ও-রা যে চাপের মুখে রয়েছেন, সেটাও স্বীকার করছে। সেই সঙ্গে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার উপর কঠোর নজরদারির জন্য নির্বাচন কমিশন বিশেষ রোল অবজারভার (SRO) নিয়োগ করেছে। প্রাক্তন আইএএস সুব্রত গুপ্তকে ওই পদে নিয়োগ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, রাজ্যে এস আই আর–এর তালিকা তৈরি হচ্ছে, তার প্রতিটি দফা বিশদভাবে খতিয়ে দেখার দায়িত্ব থাকছে তাঁর উপরেই। স্পেশাল রোল অবজারভারের সঙ্গে থাকছে আরও ১২ জন আইএএস অফিসারের একটি বিশেষ  দল।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...