Tuesday, March 31, 2026

ঘরের মাঠেই শুরু হরমনপ্রীতদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি, প্রতিপক্ষ কারা?

Date:

Share post:

বিশ্বকাপ জয়ের রেশ কাটিয়ে মাঠে  নামছে ভারতীয় মহিলা(India women) দল। একদিনের বিশ্বকাপ জয়ে পর এবার মিশন টি২০-র খেতাব। আগামী বছর রয়েছে টি২০ বিশ্বকাপ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে  সিরিজ দিয়ে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারতীয় মহিলা দল।

আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা(India vs Sri Lanka) টি২০ সিরিজ।দ্বীপরাষ্ট্রের দলের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবে ভারতীয় দল। সিরিজের প্রথম দুটি ম্যাচ বিশাখাপত্তনমে। বাকি তিনটি খেলা তিরুবনন্তপুরমে। ২১, ২৩, ২৬, ২৮ ও ৩০ ডিসেম্বর—এই পাঁচ দিনে পরপর পাঁচটি টি২০।

২০২৪ সালের টি২০ বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিল ভারত(India women)।   কিন্তু  বিশ্বকাপ জয়ের পর বদলে গিয়েছে গোটা পরিস্থিতি। প্রথমবার আইসিসি খেতাব জিতেছে হরমনপ্রীতের দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারত আরও তিনটি বড় সিরিজ খেলবে—ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া, মে মাসে ইংল্যান্ড।

উল্লেখ্য ডিসেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে খেলার কথা ছিল ভারতের। কিন্তু প্রতিবেশী দেশের ভারতের কূটনৈতিক অস্থিরতা থাকায় সেই সিরিজ বাতিল হয়েছে।  ফাঁকা সময়ে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলবেন হরমনপ্রীতরা।

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...