Saturday, June 20, 2026

নিজেদের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন সিদ্ধার্থ-কিয়ারা, শেয়ার করলেন প্রথম ঝলক

Date:

Share post:

চলতি বছরই বাবা-মা হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবানি (Kiara Advani)। মেয়ের জন্মের পর থেকেই তাকে প্রচারের আড়ালে রেখেছিলেন বলিউডের সুপারহিট জুটি। তবে এবার প্রকাশ্যে আনলেন শিশু কন্যার ঝলক। ইন্সটাগ্রামে দেখা গেছে মোজা পরা ছোট্ট দুটি পা যা ধরে আছেন বাবা ও মা, মিষ্টি এই পোষ্টের ক্যাপশনে নিজেদের সন্তানের নামও জানিয়ে দিয়েছেন বলিউড দম্পতি। সিদ্ধার্থ ও কিয়ারা নিজেদের নামের অক্ষরের মিল বজায় রেখে মেয়ের নাম রেখেছেন ‘সরায়াহ মালহোত্রা’ (Saraayah Malhotra)।

‘শেরশাহ’ জুটির তরফে তাঁদের প্রিয় মুহূর্তের ছবি পোস্ট হতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বাদ যাইনি বলিউডও। করণ জোহর, বরুণ ধাওয়ান, সঞ্জয় কাপুর এবং মনীশ মালহোত্রারা কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন।২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সলমীরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বাঁধেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের দুই বছরের মাথায়, চলতি বছরের ১৬ জুলাই কন্যা সন্তানের জন্ম হয়। তারপর থেকেই মেয়ের নাম ঘিরে জল্পনা বাড়ছিল। শুক্রবার সবটা স্পষ্ট করে দিলেন তারকা দম্পতি।

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...