Saturday, April 4, 2026

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

Date:

Share post:

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, কমিশনের খালি থাকা ভাইস–চেয়ারম্যানের একটি পদে তাঁকে নিয়োগ করছে রাজ্য সরকার।

কমিশনে মোট দুটি ভাইস–চেয়ারম্যানের পদ রয়েছে। দীর্ঘদিন একটি পদ শূন্য থাকায় কমিশনের কাজকর্মে প্রশাসনিক ঘাটতি তৈরি হচ্ছিল বলে প্রশাসনিক সূত্রে জানা যায়। সেই শূন্য পদেই এবার বসতে চলেছেন জন বার্লা।

বর্তমানে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান। তাঁর সঙ্গে জন বার্লার এই নতুন ভূমিকায় কমিশনের কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরী হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন – WPL নিলামে নজর কাড়লেন দীপ্তি শর্মা, বাংলা থেকে দল পেলেন কারা? জানুন সব তথ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...