Friday, April 3, 2026

রো-কো পারফরম্যান্সের দিকে নজর বোর্ডের, বিশ্বকাপ কি ক্রমশ অনিশ্চিত হচ্ছে হিটম্যানদের!

Date:

Share post:

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের সিরিজ খেলছে নামছে ভারতীয় ক্রিকেট দল। নেতৃত্ব দেবেন কে এল রাহুল (KL Rahul)। দলে থাকছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। দুজনে টি-টোয়েন্টি খেলেন না, টেস্ট খেলাও ছেড়ে দিয়েছেন। তাই খুব স্বাভাবিকভাবেই তাদের এই পারফরমেন্সের দিকে নজর থাকবে গোটা দেশের। কিন্তু এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডও নাকি দুই তারকা প্লেয়ারের স্কোরবোর্ডের দিকে বিশেষ দৃষ্টি দিতে চলেছে। তাহলে কি ২০২৭-র বিশ্বকাপ এখনও নিশ্চিত করতে পারলেন না বিরাট-রোহিত? একাধিক সম্ভাবনা ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে।

গম্ভীরের কোচিংয়ে ভারতীয় টেস্ট দল একের পর এক হতাশা জনক পারফরমেন্স দিয়ে গোটা দেশের নাম ডুবিয়েছে। তারপরও বোর্ড কোচ (Goutam Gambhir) নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ বরং তাদের নজর বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) কেমন পারফরম্যান্স করছে তার দিকে। এই দুই মহাতারকা না থাকায় এই মুহূর্তে ভারতীয় দলের (Team India) কী অবস্থা তা সকলের কাছেই পরিষ্কার (বিশেষ করে টেস্ট দলের)। বয়স বা ফিটনেসের সমস্যা খুব স্বাভাবিক, কিন্তু তা সত্ত্বেও দুজনকে যেভাবে কার্যত রাজনীতির শিকার হয়েই খেলা ছাড়তে হয়েছে সে কথাও অজানা নয়। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের পারফরম্যান্স বোর্ডকর্তাদের পুরোপুরি খুশি করতে পারেনি রো-কো। বোর্ডের এক সূত্র বলেছেন, “রোহিত-কোহলির মতো ক্রিকেটারদের থেকে আমরা স্পষ্ট বার্তা আশা করি। তাঁদের ভূমিকা কী হবে, সেটা জানা দরকার। অনিশ্চিয়তা নিয়ে তাঁদের খেলা উচিত নয়।” এখান থেকেই ২০২৭ এ এই দুই প্লেয়ারের বিশ্বকাপ খেলা নিয়ে আরও প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০, কোহলি ৩৮। দুজনেই খেলতে চান, কিন্তু বোর্ড কি তাঁদের খেলাতে চায়? দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড মিলিয়ে মাত্র ছ’টি ওয়ানডে খেলবে ভারত। ৩০ নভেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে সফর শুরু। বোর্ড কর্তারা মনে করছেন, দুজনেই সাহসী ব্যাটিং করে তরুণদের জন্য উদাহরণ তৈরি করুক। এটা কি শুধুই আগামী প্রজন্মকে উৎসাহিত করার টেকনিক নাকি এর মাধ্যমে অলিখিত চাপ তৈরি করা হচ্ছে বিরাট-রোহিতের জন্য, সে সম্ভাবনা এড়িয়ে যাওয়া যাচ্ছে না।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...