Thursday, June 25, 2026

পুরসভার হাজিরায় আসছে ডিজিটাল যুগ! জিও-ট্যাগিংয়ে নথিভুক্ত হবে উপস্থিতি

Date:

Share post:

রাজ্যের সমস্ত পুরসভায় কর্মরত কর্মী ও আধিকারিকদের হাজিরা এবার থেকে সম্পূর্ণ অনলাইনে নথিভুক্ত করা হবে। প্রশাসনিক স্বচ্ছতা ও আধুনিকতা বাড়াতে রাজ্য সরকার একটি ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই উদ্দেশ্যে পুর ও নগর উন্নয়ন দফতরের অধীনে স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সি (সুডা) তৈরি করেছে একটি বিশেষ মোবাইল অ্যাপ, যার মাধ্যমে প্রতিদিন অফিসে এসে জিও-ট্যাগিং ব্যবহার করে কর্মীদের হাজিরা দিতে হবে।

দফতর সূত্রে খবর, অফিসে কেউ উপস্থিত না থাকলে বা দেরিতে এলে সেই তথ্য সরাসরি সার্ভারে নথিভুক্ত হবে। এর ফলে হাজিরা সংক্রান্ত বিভ্রান্তি, অসঙ্গতি কিংবা ভুল–ত্রুটি উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই পুরকর্মীদের ব্যক্তিগত বিবরণ, অফিস-সংক্রান্ত তথ্য ও পরিচয়পত্রের নথি সংগ্রহ করে অ্যাপে আপলোডের কাজ শুরু হয়েছে। আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্য সরকারের মতে, এই নতুন ডিজিটাল সিস্টেম চালু হলে কর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ আরও নির্ভুল হবে, প্রশাসনিক কাজের গতি বাড়বে এবং পুরসভার পরিষেবা ব্যবস্থাও হবে আরও দ্রুত, সহজ ও কার্যকর।

আরও পড়ুন- প্রতিহিংসার জের! পুনেতে IT কর্মীর উপরে SUV চালক ও তাঁর সঙ্গিনীর প্রাণঘাতী হামলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...