Thursday, June 25, 2026

প্রতিহিংসার জের! পুনেতে IT কর্মীর উপরে SUV চালক ও তাঁর সঙ্গিনীর প্রাণঘাতী হামলা

Date:

Share post:

ভয়ঙ্কর পরিস্থিতি মহারাষ্ট্রে! জনসাধারণের নিরাপত্তা একেবারেই তলানিতে সেই বিষয়টি আরও একবার প্রমাণিত। বুধবার সন্ধ্যায় পুনের খারাডিতে একটি এসইউভি গাড়ির সঙ্গে এক ৩৫ বছরের আইটি কর্মীর স্কুটারের ধাক্কা লাগে কিন্তু খুব সামান্য কারণেই এই ঘটনার পরিণতি হল ভয়ঙ্কর। প্রতিহিংসার জেরে ওই এসইউভি-র চালক এবং তাঁর মহিলা সঙ্গী একটি ধারালো অস্ত্র দিয়ে ওই আইটি কর্মীর উপরে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। সূত্রের খবর, এই মুহূর্তে ওই আইটি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেন ওই আইটি কর্মী। গোটা ঘটনাটির তদন্ত শুরু হয়েছে যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

ওই আইটি কর্মী খারাডি এলাকায় টিউশন পড়াতেন। বুধবার তিনি স্কুটারে করে ক্লাস নিতে গিয়েছিলেন। সেই সময়েই স্কুটারের আয়নার সঙ্গে এসইউভি-র আয়নাটির ধাক্কা লেগে যায়। এসইউভি গাড়িটি দাঁড়িয়ে পড়ে এবং চালক বেরিয়ে এসে আইটি কর্মীকে গালাগালি শুরু করেন এবং এখানেই শেষ নয়, রীতিমত মারধর শুরু করেন। সঙ্গে থাকা মহিলাও তাঁকে গালাগালি করেন। এরপর হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগে এসইউভি গাড়ির চালক ওই আইটি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে ডান কাঁধে হামলা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে তিনি অভিযোগ জানান।

কোনমতে সেই আইটি কর্মী নিজেই হাসপাতালে যান এবং শুরু হয় চিকিৎসা। বৃহস্পতিবার তিনি খারাডি থানায় অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১১৫ এবং ১১৮ নম্বর ধারায় এসইউভি চালক এবং তাঁর মহিলা সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। এসইউভি চালককে চিহ্নিত করা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তিনি পুনের তালুকার বাসিন্দা কিন্তু আপাতত বাড়িতে নেই।

আরও পড়ুন- পাকিস্তানে বন্দি কাঁথির মৎস্যজীবীর অস্বাভাবিক মৃত্যু! শোকস্তব্ধ গ্রাম

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...