Sunday, April 5, 2026

আইপিএল থেকে অবসর, রাসেল থাকছেন কেকেআর শিবিরেই

Date:

Share post:

আইপিএল থেকে অবসর আন্দ্রে রাসেলের(Andre Russell)। নাইটদের রিটেন লিস্টে স্থান হয়নি।  নিলামের আগেই অবসরের সিদ্ধান্ত ক্যারিবিয়ান তারকার। তবে ক্রিকেটার নয়, এবার নাইট শিবিরে ভিন্ন ভূমিকায় দেখা যাবে মাসেল রাসেলকে।

আগামী মরশুমে আইপিএলে কেকেআরের সাপোর্ট স্টাফে যোগ দিতে চলেছেন তিনি। পাওয়ার কোচ হিসাবে নাইট শিবিরে থাকবেন রাসেল(Andre Russell)। কেকেআরের ডাগ আউটে বসবেন তিনি। মাঠে নেমে না খেললেও মাঠের বাইরে থাকবেন।

রবিবার সোশ্যাল মিডিয়ায়  রাসেল লিখেছেন,  “আইপিএলে আর খেলব না। ১২ বছরে বহু স্মৃতি জমে আছে। কেকেআর পরিবার থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি।”  এখানেই থেমে না থেকে রাসেল আরও বড় ঘোষণা করে লেখেন,  “সবচেয়ে ভালো ব্যাপার হল, আমি আমার পরিবার ছাড়ছি না। কেকেআরে নতুন ভূমিকায় দেখা যাবে। পাওয়ার কোচ হিসাবে।”

২০১২ সালে আইপিএলে প্রথমবার খেলেন। প্রথম দু মরশুম খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। প্রথমবার ২০১৪ সালে কেকেআরে খেলেন। তারপর থেকে অবিচ্ছেদ্য অংশ রাসেল। কেকেআর আর রাসেলের নাম সমার্থক হয়ে গিয়েছে। দুই বার কেকেআর চ্যাম্পিয়ম দলের সদস্য। রাসেলও কখনও কলকাতা ছাড়ার কথা ভাবেননি।

অবসর নেওয়ার পরও রাসেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন না শাহরুখরা। এক দশক ধরে ভালো সার্ভিস দেওয়া রাসেলকে সার্পোট স্টাফ হিসাবে নিযুক্ত করলেন ভেঙ্কি মাইশোররা। কেকেআরে অবদানের জন্য রাসেলকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...