Tuesday, June 23, 2026

দিল্লিতে চারতলা বাড়িতে আগুন! মৃত ৩, আহত ২

Date:

Share post:

শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিল্লির টাইগ্রি এক্সটেনশনে (Tigri Extention South Delhi) একটি চারতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিন জনের এবং আহত ২। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে দমকলকর্মীরা। চারটি ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে আগুন। জানা গিয়েছে, টাইগ্রি এক্সটেনশনের ওই চারতলা বাড়িতে এদিন হঠাৎ করেই আগুন লেগে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়িটির একতলার একটি জুতোর দোকানে প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ের বাকি অংশে। প্রতিবেশীরাই আগুন দেখতে পেয়ে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন। সেখান থেকেই দমকলে খবর যায়।

দমকলকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধারকাজও শুরু করেন। তবে এত কিছুর পরেও তাঁরা বাড়ির সব সদস্যদের বাঁচানো যায় নি। নিহতদের মধ্যে সত্যেন্দ্র নামে ওই বাড়ির মালিকও ছিলেন। বাকিদের পরিচয় নিয়ে কোনও তথ্য সেভাবে পাওয়া যায় নি। জুতোর দোকান থেকে আগুন মনে হলেও অগ্নিকাণ্ডের সঠিক কারণ যদিও এখনও অজানা। ঘটনাস্থলে নমুনা খতিয়ে দেখতে ফরেনসিক দল পৌঁছবে আজ।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...