Friday, April 3, 2026

ইডেনের পুনরাবৃত্তি রাঁচিতে, মাঠে কোহলির পা স্পর্শ করে শাস্তি জুটল ভক্তের

Date:

Share post:

অলোক সরকার, রাঁচি

ইডেনের পুনরাবৃত্তি রাঁচিতে। ভগবানের পা স্পর্শ এক ভক্তের(Fan)। চলতি বছরের আইপিএলে ইডেনে আরসিবি কেকেআর ম্যাচে ইডেনে ঢুকে পড়েছিলেন ঋতুপর্ণ পাখিরা। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে শতরান করলেন কিং কোহলি( Virat Kohli)। সেই সময়েই দেখা গেল এক ভক্ত(Fan) মাঠে ঢুকে বিরাটের পা স্পর্শ করেছেন।

টি২০, টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন। এখন শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলেন কোহলি( Virat Kohli)।  তবে  কিং কোহলিই টিম ইন্ডিয়ার  নিউক্লিয়াস। দেশে-বিদেশে যেখানেই খেলেন  কোহলিকে ঘিরে উদ্বেলিত হয় গ্যালারি।  যেমনটা হল রাঁচিতে। রাঁচি বরাবরই পয়মন্ত মাঠ কোহলির কাছে। ধোনির শহরে এই নিয়ে তিনটি শতরান করে ফেললেন কোহলি। তারপরই দেখা গেল এক যুবক মাঠে ঢুকে পড়ে কোহলির দিকে ছুটছেন। ঈশ্বরকে ছোঁয়ার আকুতি নিয়ে প্রাণ পণে মাঠে দৌড়াছিলেন। বিরাট ড্রেসিং রুমের দিকে মুখ করেছিলেন। তখনই ভগবানের পা স্পর্শ করেন কোহলি ভক্ত।

প্রেস বক্সের ডানদিকে লোয়ার টিয়ারে বসেছিলেন পাশেই জায়ান্ট স্ক্রীণ, সেখান থেকে ফেন্সিং টপকে ছুটতে শুরু করে, নিরাপত্তা অতিক্রম করে পৌঁছেও যান কোহলির কাছে। যখন ছেলেটি ছুটে যাচ্ছিল ৪০ হাজারের স্টেডিয়ামে তাঁকে উদ্দীপ্ত করতে থাকে। গোটা স্টেডিয়ামও তাঁর সঙ্গেই ছিল।

ঈশ্বরের পা স্পর্শ করার ফলাফল কিন্ত মধুর হল না। সঙ্গে সঙ্গে তাঁকে নিরাপত্তারক্ষীরা তাঁকে টেনে নিয়ে মাঠের বাইরে নিয়ে যায়, নিরাপত্তা রক্ষীরা আটক করে। যতদূর জানা গিয়েছে  কোহলি ভক্তকে কড়া শাস্তি দেওয়া হয়।

নিজের আইকনকে স্পর্শ করে স্বপ্ন পূরণ কিন্তু তার জন্য জুটল কড়া শাস্তিও। রাঁচিতে যখন এমন কাণ্ড তখন ইডেনে বিরাট কাণ্ড ঘটানো ঋতুপর্ণ পাখিরা পাড়ার মাঠে খেলছেন। নিজের ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন পাখিরা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...