Saturday, March 14, 2026

চোখের সামনে বেহুঁশ নিরাপত্তা কর্মী, বক্তৃতা থামালেনই না নাড্ডা!

Date:

Share post:

দেশের মানুষের প্রতি বিজেপি নেতাদের নির্মমতার সবথেকে বড় উদাহরণ হয়তো করোনা পরিস্থিতিতে দেশের জাতীয় সড়ক ধরে পরিযায়ী শ্রমিকদের হেঁটে আসা ও মৃত্য়ুর ছবি। তাঁদের থেকে যে কর্মচারী বা নিরাপত্তা কর্মীদের প্রতি সহানুভূতি যে প্রত্য়াশিত নয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্ব। গুজরাটের ভদোদরায় (Vadodara) বিজেপি সর্বভারতীয় সভাপতির বক্তৃতা চলাকালীন নিরাপত্তাকর্মী সংজ্ঞা হারিয়ে (fainted) পড়ে গেলেও ফিরে তাকালেন না কোনও নেতৃত্ব। এমনকি বক্তব্য পেশের সৌজন্য দেখানোর প্রয়োজনও বোধ করলেন না জে পি নাড্ডা (J P Nadda)।

নিজেদের লক্ষ্য পূরণ করতে যে কোনও পথ অবলম্বন করতে পারে কেন্দ্রের বিজেপি নেতারা, ফের সেই নজির রাখলেন খোদ জে পি নাড্ডা। ভদোদরায় সর্দার ঐক্য যাত্রায় বক্তব্য রাখছিলেন নাড্ডা। সেই সময় ঠিক মঞ্চের সামনে হঠাৎই সংজ্ঞা হারিয়ে পড়ে যান এক নিরাপত্তা কর্মী (security person)। কিন্তু সেদিকে ফিরেও তাকালেন না নাড্ডা (J P Nadda)। নিজের বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন। অন্যান্য নিরাপত্তা কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। অথচ মঞ্চে উপস্থিত কোনও বিজেপি নেতৃত্ব একবারের জন্য এগিয়ে এলেন না উদ্ধার বা সাহায্য করতে।

আরও পড়ুন : SIR-এর চাপে গুরুতর অসুস্থ আরও এক BLO: ভর্তি এসএসকেএম-এ

লুটিয়ে পড়া নিরাপত্তা কর্মীকে উদ্ধার করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হয়ে যায়। নেটিজেনদের চরম নিন্দার মুখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই ঘটনায় সমালোচনা করে কংগ্রেস (Congress) দাবি করে, মনুষ্যত্ব বিক্রি করে খেয়ে ফেলেছে বিজেপির নেতারা।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...