Friday, April 3, 2026

শহরে ম্যারাথন প্রতিযোগিতা, রবির সকালে যান নিয়ন্ত্রণ একাধিক রাস্তায় 

Date:

Share post:

রবিবাসরীয় কলকাতায় সকাল থেকে শুরু হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা (Marathon Race)। যার জেরে দুপুর পর্যন্ত রেড রোডে যান চলাচল বন্ধ থাকছে। সেদিন দুপুর একটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকছে। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাতেও ট্রাফিক নিয়ন্ত্রণ করছে লালবাজার। কলকাতা পুলিশের (Kolkata Police) দেওয়া তথ্য অনুযায়ী ভোর থেকে এজেসি বোস উড়ালপুল, ডিএল খান রোড বা এজেসি বোস রোড ধরে হাওড়ার দিকে যাওয়া ছোট গাড়িগুলিকে হসপিটাল রোড ও লাভার্স লেন ঘুরিয়ে পাঠানো হচ্ছে। ডায়মন্ড হারবার রোড হয়ে হাওড়াগামী বাসগুলিকে হেস্টিংস দিয়ে যেতে হচ্ছে।

ম্যারাথন প্রতিযোগিতা উপলক্ষে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে সজাগ দৃষ্টি দিয়েছে পুলিশ।লেনিন সরণি থেকে এজেসি বোস রোড ক্রসিং পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকছে। দুপুর পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকছে খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কুইনসওয়ে, আউটরাম ঘাট, নিউ পার্ক স্ট্রিটে। ট্রাফিক পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অন্যান্য রাস্তাতেও নিয়ন্ত্রণ কার্যকরী হতে পারে বলে জানিয়েছে লালবাজার।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...