Tuesday, June 23, 2026

দায়ী SIR: যোগীরাজ্যে সুইসাইড নোটে তারই উল্লেখ করে আত্মঘাতী BLO

Date:

Share post:

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ায় কোনওভাবেই সময়ের মধ্য়ে টার্গেট পূরণ সম্ভব নয়। ঠিক এই কথা উল্লেখ করে আত্মঘাতী হয়েছিলেন বাংলার বিএলও রিঙ্কু তরফদার। সেই মৃত্যু নিয়েও নোংরা রাজনীতি করতে ছাড়েনি বিজেপির স্বার্থান্বেষী নেতারা। এবার বিজেপির ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে (Uttarpradesh) এসআইআর-এর চাপে সুইসাইড নোট (suicide note) লিখে আত্মঘাতী এক বিএলও। আদতে কীভাবে বিপদে বিএলও-রা (BLO), তার আরও এক ছবি উঠে এল এই মৃত্যুতে। অন্যদিকে উত্তরপ্রদেশেই এক মহিলা বিএলও-র মৃত্যুতে তাঁর পরিবার এসআইআর-এর কাজের চাপকে দায়ী করেছে তাঁর পরিবার।

উত্তরপ্রদেশের মোরাদাবাদের ভোজপুর থানা এলাকার বাসিন্দা সর্বেশ সিং স্থানীয় কম্পোজিট স্কুলের শিক্ষক ছিলেন। শনিবার রাতে ১২টা পর্যন্ত তিনি যখন কাজ করছিলেন তাঁর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন। এরপরে তাঁরা ঘুমাতে চলে যান। সকালে উঠে তাঁর স্ত্রী তাঁকে ঘরে দেখতে না পেয়ে পশুর খাবার রাখার ঘরের মেঝেতে তাঁকে খুঁজে পান। তিনি বিষ খেয়ে আত্মঘাতী (suicide) হন বলে জানা যায়। এরপরই তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট (Suicide note) উদ্ধার হয়।

সুইসাইড নোটে মৃত বিএলও স্পষ্টভাবে উল্লেখ করেছেন, লক্ষ্য পূরণের জন্য তাঁর ঘুম হচ্ছিল না। তা সত্ত্বেও যে চাপ ছিল তাঁর উপর সেই চাপে কাজ সম্পূর্ণ করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। তিনি স্ত্রী ও পরিচিতদের তাঁর সন্তানদের খেয়াল রাখার অনুরোধ জানান। নিজের স্কুলের পড়ুয়াদের জন্যও ভালোবাসা জানান সুইসাইড নোটে।

আরও পড়ুন : শুধু BLO নয়, SIR-এর চাপে এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে AERO

আবারই শনিবার রাতেই মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের বিজনোরের (Bijnor) এক মহিলা বিএলও-র। পরিবারের দাবি শোভারানি নামে ওই মহিলা বিএলও ডায়াবেটিক রোগী ছিলেন। তা সত্ত্বেও এসআইআর-এর কাজের লক্ষ্যপূরণের জন্য তাঁকে রাত জেগে কাজ করতে হয়েছে গত প্রায় এক মাস ধরে। তার জেরেই শনিবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মোরাদাবাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...